তরুণ মুখোপাধ্যায় , ২৪ জুন:- আজ থেকে খুলে গেল শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহাসিক তারকনাথের মন্দির। করোনার মারণব্যাধির প্রকোপে লকডাউনের ফলে বন্ধ ছিল এই ঐতিহাসিক’মন্দিরের দরজা । বাবার দর্শন না পেয়ে মন খারাপ ছিল সমস্ত বাবা ভোলেনাথের ভক্তদের । কিন্তু গতকালই সিদ্ধান্ত হয়েছে আবার শর্তসাপেক্ষ মন্দির খোলা হবে। সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটা অব্দি দর্শনার্থীরা মন্দিরে আসতে পারবেন। তবে তাদের প্রত্যেকেই মাক্স পরে আসতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে তাদের মন্দিরে ঢুকতে হবে । শুধু তাই নয় গর্ভগৃহেও তারা প্রবেশ করতে পারবেন না।চোঙ্গার মাধ্যমে বাবা তারকনাথের মাথায় তারা জল দিতে পারবেন ।তবে এই সিদ্ধান্তে খুশি বাবা তারকেশ্বরের ভক্তবৃন্দ ।তারা জানিয়েছেন আজ দীর্ঘদিন পর আবার ঈশ্বর মুখ তুলে চেয়েছেন । আমাদের আশা এবার সারা পৃথিবী থেকে বাবা ভোলানাথ করোনাকে মুক্ত করে আমাদের পৃথিবীর শান্তি এবং স্বাভাবিকতা ফিরিয়ে দেবেন।
Related Articles
হুগলির বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গঠন।
হুগলি, ৯ আগস্ট:- বুধবার শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে রিষড়া, কানাইপুর, রাজ্যধরপুর সহ সিঙ্গুর ব্লকের ১০, বলাগড়ে ৫, ধনেখালি ৮, পোলবা দাদপুর ব্লকে ৪, হরিপালে ৬ টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল। তবে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বাছাইয়ের ক্ষেত্রে নতুন ও পুরনো মুখের ভারসাম্য বজায় রাখার ধারাবাহিকতা চোখে পড়েছে। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হলেও […]
হিটম্যান হয়ে গেলেন রোহিতা শর্মা !
স্পোর্টস ডেস্ক , ২০ জুন:- লকডাউনে কখনও বিরাট কোহলি তো কখনও রোহিত শর্মা কাউকে না কাউকে সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি কেটে মাত করে দিয়েছেন টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহল।সেই চাহল এবার রোহিত শর্মাকে নিয়ে এক মজার ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে জেন্ডার সোয়াপড ফটো। অর্থাত্ পুরুষকে মহিলা এবং ছেলেকে মেয়ের ছবিতে […]
পুজোর সামগ্রী নিলামেই চলে সারা বছরের খরচ, এভাবেই চলে আসছে পান্ডুয়ার হ্যাপা কালীর পুজো।
হুগলি, ১ নভেম্বর:- শাড়ি গামছা থেকে ধূপ গঙ্গাজল, আলতা সিঁদুর, ফল-মূল থেকে মিষ্টান্ন পুজোয় দেওয়া সব সামগ্রী নিলাম হয়। আর সেই নিলামের টাকায় সারা বছর নানা অনুষ্ঠান পুজো হয়। বছর বছর ধরে পান্ডুয়ার বেলুন গ্রামে হ্যাঁপা কালীর পুজো হয়ে আসছে এভাবেই। কোনো চাঁদা কাটা হয়না। পুজো সামগ্রী নিলাম করা হয় কালী পুজোর পরদিন। মা কালী […]








