স্পোর্টস ডেস্ক , ৯ আগস্ট:- চলে গেলেন সবুজ মেরুন এর প্রাক্তন অধিনায়ক। মণিতোম্বি সিংহ । দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন মণিতোম্বি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর । ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে ছিলেন মণিতোম্বি । রাইট ব্যাকে খেলতেন এই মণিপুরি ফুটবলার । কিছু ম্যাচে তাঁকে মাঝমাঠেও খেলানো হয়েছিল […]
এই মুহূর্তে
মেসি ম্যাজিকে ভর করে শেষ আটে বার্সা ।
স্পোর্টস ডেস্ক, ৯ আগস্ট:- রক্ষণ ভেদ করে মাটিতে গড়াগড়ি খেয়ে দুরন্ত গোলে দলকে জয় উপহার দিলেন এলএম টেন। সেই সঙ্গে নাপোলিকে ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুললেন বার্সেলোনাকে। শনিবার রাতে ইতালির ক্লাব নাপোলিকে ৩-১ গোলে হারালো বার্সা । এর আগে অ্যাওয়ে ম্যাচে ১-১ স্কোরলাইনে ম্যাচ ড্র হয়েছিল । অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচে […]
দিনহাটার সাহেবগঞ্জে ২০০ বোতল কাফ সিরাপ সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।
কোচবিহার , ৮ আগস্ট:- ২০০ বোতল কাফ সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে দিনহাটা ২ নং ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের আবুতারা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ২০০ বোতল কাফ সিরাপ সহ নম্বর প্লেটহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, […]
অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা। বালি থানায় সিসিটিভি কন্ট্রোল রুম।
হাওড়া , ৮ আগস্ট:- বালি থানায় সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন হল। শুক্রবার এর শুভ সূচনা করেন হাওড়ার নগরপাল কুণাল আগরওয়াল। উপস্থিত ছিলেন ডিসি নর্থ, বালি থানার আইসি সহ পুলিশের পদস্থ কর্তারা। বালি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় শতাধিক সিসিটিভি বসানো হয়েছে যা এখন থেকে থানার কন্ট্রোল রুমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। মূলত যে কোনও […]
রাঁচিতেই আইপিএল এর অনুশীলন শুরু মাহির ।
স্পোর্টস ডেস্ক , ৮ আগস্ট:- ধোনি ভক্তদের জন্য সুখবর। এম এস ধোনি আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন। ভারতীয় সেনার ডিউটি সেরে আসার পর থেকে ধোনি রাঁচিতে পরিবারের সঙ্গেই রয়েছেন। নির্ধারিত সময় আইপিএল শুরু হয়নি। ধোনি অবশ্য একবার চেন্নাইয় শিবিরে যোগ দিতে গিয়েছিলেন। তবে আইপিএল স্থগিত হওয়ার পর আবার রাঁচিতে ফিরে আসেন। এবার […]
আইপিএল থেকে সরে যেতে চলেছে সমস্ত চিনা স্পনসর।
স্পোর্টস ডেস্ক , ৮ আগস্ট:- আইপিএল থেকে সরে গিয়েছে ভিভো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে বছরে ৪৪০ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভোর। তারা সরে দাঁড়ানোয় সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন নিয়ে সমস্যায় বোর্ড। কারণ, দ্রুত এত বড় অঙ্কের টাইটেল স্পনসর খুঁজে পাওয়া সহজ নয়। এবার বিসিসিআই এর চিন্তা বাড়িয়ে আইপিএলের অন্য চিনা স্পনসররাও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। […]
স্যোশাল মিডিয়ায় বড় চমক চাহালের ! শুভেচ্ছা টিম ইন্ডিয়ার।
স্পোর্টস ডেস্ক , ৮ আগস্ট:- করোনা আতঙ্কে যখন কাঁপছে গোটা বিশ্ব ঠিক তখনই ভারতীয় দর্শকদের বিরাট বড় চমক দিলেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল । কারণে-অকারণে সোশ্যাল মিডিয়ায় সর্বদা সতেজ থেকেছেন যুজবেন্দ্র চাহাল । ভারতীয় স্পিনারকে নিয়ে নানা ঠাট্টা তামাসা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ-অধিনায়ক রোহিত শর্মা সহ অন্যান্য ক্রিকেটার এবং নেটিজেনরা। […]
কেরালার বিমান দুর্ঘটনায় ক্রু- অভীকের তৎপরতায় প্রাণ পেয়েছে অনেকে , গর্বিত কোন্নগরে অভীকের বাবা-মা।
হুগলি , ৮ আগস্ট:- শুক্রবার রাতে কেরালার বিমান দুর্ঘটনায় আহত কোন্নগরের অভীক বিশ্বাস । গত 3 বছর আগে এক বেসরকারি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবে কাজে যোগ দেয় অভীক । গতকাল রাতে দুবাই থেকে প্লেন কেরালার উদ্যেশে রওনা দেয়। রাত ৭ টা ৪১ নাগাদ ল্যান্ডিং-এর সময় কেরালার কোঝিকোড় বিমানবন্দরে বিমানটি দূর্ঘটনায় পরে । এরপরই বাড়িতে […]
ফুল-মালাতে বরন , জীপে তুলে লকডাউন অমান্যকারীদের অভিনব আপ্যায়ন পুলিশের।
হুগলি , ৮ আগস্ট:- হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পুলিশের কর্মীদের অভিনব উদ্যোগ । লকডাউন না মেনে দোকান খুলে রাখার জন্য দোকানের মালিককে।প্রথমে মিষ্টি ও মালা দিয়ে বরণ করে পরে আটক । চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার এক পুলিশের কর্মী জানিয়েছেন । এতদিন লকডাউন না মানার জন্য কান ধরে উটবস বা ডন বৈঠক কিংবা […]
খেলার মাঠ দখলকে কেন্দ্র করে বোমাবাজি , এলাকায় আতঙ্কের পরিবেশ।
নদীয়া , ৮ আগস্ট:- খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা। সারা গ্রাম জুড়ে চলল মুড়ি-মুড়কির মতো বোমাবাজি । ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায় । সূত্রের খবর , নদীয়া শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেব ডাঙ্গা গ্রামে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খেলার মাঠ রয়েছে । অভিযোগ ওই গ্রামের দুই পাড়ার ভেতর দীর্ঘদিন ধরেই ওই খেলার […]

