কোচবিহার , ৮ আগস্ট:- ২০০ বোতল কাফ সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে দিনহাটা ২ নং ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের আবুতারা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ২০০ বোতল কাফ সিরাপ সহ নম্বর প্লেটহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা হল বিল্টু খন্দকার(২০) ও রাহুল মিয়াঁ (২০)। জানা গেছে, শুক্রবার গভীর রাতে আবুতারা এলাকায় একটি নম্বর প্লেটহীন মোটর সাইকেল আটক করে পুলিশ। গাড়ির চালক ও এক আরোহীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ২০০ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে সাহেবগঞ্জ থানার পুলিশের এক আধিকারিক জানিয়েছে, ইতিমধ্যেই ওই দুই ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। এই পাচারকারীদের সাথে বড় রকম কোন চক্রের সাথে জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
Related Articles
আরামবাগের প্রার্থীর উপর হামলার রিপোর্ট নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাইল কমিশন।
কলকাতা , ৮ এপ্রিল:- আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের উপর হামলার ঘটনায় হুগলি জেলা পুলিশের পাঠানো রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন ফের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। নির্বাচনের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে ওই প্রার্থীকে বাঁশ দিয়ে আঘাত করার ছবি দেখা গেলেও জেলা পুলিশ সুপারের পাঠানো রিপোর্টে তার কোনো উল্লেখ নেই কেন সে ব্যাপারে কমিশনের তরফ […]
নিজের হাতে ঠেলাগাড়ি টেনে অভূতপূর্ব ভোট প্রচারে শীতলকুচি কেন্দ্রের শিতলখুচির প্রার্থী।
কোচবিহার, ২৩ মার্চ:- একুশের বিধানসভা নির্বাচনে এবছর জেলার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি শীতলকুচি কেন্দ্রের প্রার্থী পার্থ প্রতিম রায়। তিনি মাথাভাঙ্গাতে বাড়ি ভাড়া নিয়েছেন এবং মাথাভাঙ্গাতে থেকেই কর্মী সমর্থক সাধারণ মানুষের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এছাড়া তিনি নির্বাচনী প্রচারের জন্য অন্য পথ অবলম্বন করছেন। তিনি রাত্রিতে তার নির্বাচনী এলাকার যে কোন […]
স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৭ অক্টোবর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কাছে হরিয়ানার সুরাজ কুন্ডে আগামী ২৭ ও ২৮ অক্টোবর এই বৈঠক হওয়ার কথা। এ রাজ্যের মত অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দপ্তর আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। কিন্তু ২৭ অক্টোবর ভাইফোঁটা। […]







