হুগলি , ৮ আগস্ট:- হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পুলিশের কর্মীদের অভিনব উদ্যোগ । লকডাউন না মেনে দোকান খুলে রাখার জন্য দোকানের মালিককে।প্রথমে মিষ্টি ও মালা দিয়ে বরণ করে পরে আটক । চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার এক পুলিশের কর্মী জানিয়েছেন । এতদিন লকডাউন না মানার জন্য কান ধরে উটবস বা ডন বৈঠক কিংবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল । কিন্তু আজ এক অন্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে । এদিন সকালে চুঁচুড়া শহরে যারা দোকান খুলে রেখেছিলেন।তাদের কে প্রথমে মিষ্টি ও মালা দিয়ে বরণ করে নিয়ে তারপর তাদের আটক করা হয় । এতে লকডাউন মানবেন চুঁচুড়া শহরের বাসিন্দারা বলে মনে করেন পুলিশ কর্মীরা।
Related Articles
পোলবার পুলকার কান্ডে অবশেষে গ্রেপ্তার হলো গাড়ির চালক পবিত্র দাস।
হুগলি,২৬ ফেব্রুয়ারি:- পোলবার পুলকার কান্ডে অবশেষে গ্রেপ্তার হলো গাড়ির চালক পবিত্র দাস। গত ১৪ ই ফেব্রুয়ারি শ্রীরামপুর থেকে চুঁচুড়ায় একটি ইংরাজি মাধ্যম স্কুলে ছাত্র বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় মৃত্যু হয় ছাত্র ঋষভ সিং এর। এখনো চিকিৎসাধীন ওপর ছাত্র দিবাংশু ভগত। দুর্ঘটনায় গাড়ির আসল চালক শেখ শামিম আখতার ইতিমধ্যেই পুলিশের জালে।পুলিশ তদন্তে নেমে […]
পুর প্রশাসকমন্ডলীর সদস্যরাই ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখলেন।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- মঙ্গলবারই বালিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলী। সেখানে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরদিনই এদিন বুধবার বালি, বেলুড়, ঘুসুড়ি, সালকিয়ার রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন পুর আধিকারিকরা৷ এদিন প্রশাসকমন্ডলীর অন্যতম তিন সদস্য রিওয়াজ আহমেদ, মঞ্জিৎ র্যাফেল ও রাইচরণ মান্না পুরনিগমের নিকাশি বিভাগের […]
বৈধ নথি না থাকায় বাংলাদেশী যুবক গ্রেফতার হাওড়ায়।
হাওড়া, ১৭ জুলাই:- বৈধ নথিপত্র না থাকায় এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল হাওড়ার দাশনগর থানার পুলিশ। পেশায় ওই যুবক ছাতা সারাইয়ের মিস্ত্রি বলে জানা গেছে। ইসরাফুল মাতব্বর (৩২) নামের ওই যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। দাশনগর পুলিশ সূত্রের খবর, কয়েকদিন সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেই ইসরাফুলকে গ্রেফতার করা হয়। ওই যুবক দাসনগর এলাকায় ঘুরে […]









