হুগলি , ৮ আগস্ট:- শুক্রবার রাতে কেরালার বিমান দুর্ঘটনায় আহত কোন্নগরের অভীক বিশ্বাস । গত 3 বছর আগে এক বেসরকারি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবে কাজে যোগ দেয় অভীক । গতকাল রাতে দুবাই থেকে প্লেন কেরালার উদ্যেশে রওনা দেয়। রাত ৭ টা ৪১ নাগাদ ল্যান্ডিং-এর সময় কেরালার কোঝিকোড় বিমানবন্দরে বিমানটি দূর্ঘটনায় পরে । এরপরই বাড়িতে ফোন করে বাবা ও মায়ের সাথে কথা হয় অভীকের । বাবা অজয় বিশ্বাসের দাবি আমাকে ছেলে ফোন করে বলে বাবা আমাদের প্লেন দুর্ঘটনায় পরেছে । তবে আমি ঠিক আছি । আমি বেশ কয়েকজনকে উদ্ধারও করেছি । মা ভারতী বিশ্বাস বলেন আমার সাথে কথা হয়েছিলো আমি শুনে খুব আতঙ্কিত হয়ে পরি । শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি আমার ছেলে ও সবাই যেনো ভালো থাকে।
Related Articles
বিজেপির ভাঙ্গন অব্যাহত হুগলিতে , জাঙ্গিপাড়ায় জেলা সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী।
চিরঞ্জিত ঘোষ, ১০ জুন:- গতকাল বিজেপির অমিত শাহের ভার্চুয়াল সভার পরদিনই জাঙ্গিপাড়া ব্লকে বিজেপির গড়ে ভাঙন। বুধবার বিকালে ব্লকের রসিদপুর দলীয় কার্ষালয়ে বিজেপির ১০০০ জন দলীয় কর্মী ও নেতৃত্ব তৃনমূল কংগ্রেসে যোগদান করে। জাঙ্গিপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্রের নেতৃত্বে জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী ও জেলা সভাপতি দিলীপ যাদবের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে […]
জলাশয় নির্ভর বিনোদনে পর্যটকদের আকর্ষিত করতে বিশেষ পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ১৪ জানুয়ারি:- নদী পথে ভ্রমণ, ক্রুজ, ওয়াটার স্পোর্টসের মতো বিভিন্ন জলাশয় নির্ভর বিনোদনের প্রসার ঘটিয়ে পর্যটকদের আকর্ষণ করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই ধরণের পর্যটন পরিকাঠামো তৈরির জন্য পর্যটন দফতর বিভিন্ন জেলায় ২০ হাজার হেক্টরের বেশি জলাভূমিকে চিহ্নিত করেছে। রাজ্যের পর্যটন সচিব সৌমিত্র মোহন জানিয়েছেন যথেষ্ট সম্ভাবনা থাকা স্বত্তেও রাজ্যে জলাশয় নির্ভর পর্যটনে […]
স্কুলের ফিস বৃদ্ধির প্রতিবাদে নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে ব্যাপক উত্তেজনা
হুগলি , ১৫ জানুয়ারি:- স্কুলের ফিস বৃদ্ধির প্রতিবাদে নবগ্রামের নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে এসএফআই এর ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকাজুড়ে।এদিন স্কুলের অস্বাভাবিক হারে ফিস বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল এসএফআই এর।কিন্তু সেই ডেপুটেশন স্কুল গ্রহণ করছেনা বলে অভিযোগ করে এসএফআই।এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।স্কুলের ছাত্রদের অভিভাবকদের সাথে নিয়ে স্কুলের গেটে অবস্থান বিক্ষোভ করে এসএফআই।অপরদিকে […]







