হাওড়া , ৮ আগস্ট:- বালি থানায় সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন হল। শুক্রবার এর শুভ সূচনা করেন হাওড়ার নগরপাল কুণাল আগরওয়াল। উপস্থিত ছিলেন ডিসি নর্থ, বালি থানার আইসি সহ পুলিশের পদস্থ কর্তারা। বালি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় শতাধিক সিসিটিভি বসানো হয়েছে যা এখন থেকে থানার কন্ট্রোল রুমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। মূলত যে কোনও অপরাধ, ইভটিজিং, দুর্ঘটনা বা অন্য কোনও ঘটনা ঘটলে এই সিসিটিভির মাধ্যমে তার তদন্তের কাজ আরও দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। অপরাধী ধরার ক্ষেত্রেও এই সিসিটিভি অনেক সহায়ক হবে। হাওড়ার বালি এলাকার অপরাধমূলক কাজকে দমন করতে বিভিন্ন স্থানে বসানো হয়েছে এই ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসিটিভি। বালি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে এরকম একশোটি সিসিটিভি। এগুলি নিয়ন্ত্রিত করার কাজে বালি থানায় খোলা হয়েছে তার কন্ট্রোল রুম। এরফলে হাওড়ার বালি এলাকায় অপরাধ দমনে পুলিশ অনেকটাই সফল হবে বলে মনে করা হচ্ছে। শহরের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের এই ভূমিকা যথেষ্টই ইতিবাচক বলে মনে করছেন সবাই।
Related Articles
উত্তরবঙ্গ বা দক্ষিনবঙ্গ বলে কোন কথা নেই সমগ্র পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই – সুকান্ত মজুমদার।
বালুরঘাট, ২০ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গ বা দক্ষিনবঙ্গ বলে কোন কথা নেই সমগ্র পশ্চিমবঙ্গকে বাঁচানোর এই লড়াই। সেই লড়াইয়ে ভয় ও লোভে হয়তো অনেকেই চলে গেছে, তাতে দলের কোন ক্ষতি হয় না। বিজেপি আদর্শ ভিত্তিক একটি দল সেই জন্য কোন নেতা চলে গেলে আদর্শ চলে যায় না। সোমবার সন্ধ্যায় দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার থেকে চিঠি মারফৎ […]
চুঁচুড়ার শিশু বিজ্ঞান কেন্দ্র জঙ্গলে ভরেছে, সাপের আতঙ্কে বাসিন্দারা।
হুগলি, ৯ জুলাই:- চুঁচুড়া শহরে ১৪ নম্বর ওয়ার্ডের সুজন বাগান এলাকায় রয়েছে শিশু বিজ্ঞান কেন্দ্র। বাম সরকারের আমলে শহরে বিজ্ঞান চর্চা ও স্কুল-কলেজের সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এই হল তৈরী করা হয়। ২০০০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এর উদ্বোধন করেছিলেন। ১৯৯৯ সালে ট্রাস্ট গটন হয়।সেই ট্রাস্ট এই কেন্দ্রটি দেখভাল করত। তৃনমূল ক্ষমতায় আসার […]
পরিবহনে কর ছাড় বেড়ে আরও ছয় মাস , পাঁচ বছরে দেড় কোটি নতুন চাকরির আশ্বাস।
কলকাতা, ৭ জুলাই:- রাজ্য সরকার ২০২১-২২ অর্থ বছরের জন্য সাত কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রী অমিত মিত্রর অনুপস্থিতির কারণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ রাজ্য বিধানসভায় তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। বাজেটে নতুন কিছু প্রকল্প ঘোষণা করার পাশাপাশি পুরনো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বর্তমান […]








