স্পোর্টস ডেস্ক , ৯ আগস্ট:- চলে গেলেন সবুজ মেরুন এর প্রাক্তন অধিনায়ক। মণিতোম্বি সিংহ । দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন মণিতোম্বি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর । ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে ছিলেন মণিতোম্বি । রাইট ব্যাকে খেলতেন এই মণিপুরি ফুটবলার । কিছু ম্যাচে তাঁকে মাঝমাঠেও খেলানো হয়েছিল । তাঁর নেতৃত্বে ২০০৪ সালে মোহনবাগান এয়ারলাইন্স গোল্ড কাপ জিতেছিল । ২০০২ সালে জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্বও করেছিলেন মণিতোম্বি । এত অল্প বয়সে তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল ময়দান । শোকপ্রকাশ করেছেন প্রাক্তন থেকে বর্তমান ফুটবলাররা।
Related Articles
বিধানসভার প্রবেশ দ্বারে চাঙ্গর ভেঙে পড়ায় আতংক ছড়ালো।
কলকাতা, ৮ জুলাই:- আজ দুপুরে অধিবেশন শেষ হওয়ার পরে বিধানসভার মূল প্রবেশ দ্বারে আচমকা চাঙ্গর ভেঙ্গে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। সেই সময়ে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলে দেন। এই ঘটনায় কেউ হতাহত হননি। উল্লেখ্য গত মঙ্গলবার ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের ঘরের এসি থেকে ধোঁয়া বেরোলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে এনেছিলেন। Post Views: 415
শহীদ মিনারে বসছে আতশবাজির মেলা।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- তিন বছর পর কলকাতার শহীদ মিনার ময়দানে এবার ফের আতশবাজির মেলা বসছে। করোনা অতিমারীর সময় থেকেই ময়দানে ওই মেলা বন্ধ হয়ে গিয়েছিল। আগামী ১২ ই অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত একমাস ওই মেলা বসবে। তবে সেখানে শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি করা হবে। সারা বাংলা আতশবাজি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বাবলা রায় […]
করোনার সংক্রমণ বাড়ায় মাস্ক ও বিধি নিষেধের ওপরে জোর দিল সরকার।
কলকাতা, ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার মাস্ক ব্যবহার ও অন্যান্য করোনা বিধিননিষেধ মেনে চলার ওপরে জোর দিয়েছে। পাশাপাশি বুস্টার ডোজ সহ সার্বিক করোনা টিকাকরণে জোর দিতে বলা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের সব জেলা জেলা শাসক, পুলিশ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব […]








