ব্যারাকপুর , ২৯ জানুয়ারি:- দমদমের তৃনমূল সাংসদ সৌগত রায় বারংবার বলছেন,মরে গেলেও বিজেপিতে যাব না। শুক্রবার সকালে খড়দহ দক্ষিণ মন্ডল-২ উদ্যোগে আয়োজিত চায়ে পে চর্চায় এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,উনাকে জ্যান্ত অবস্থায় বিজেপিতে আসতে হবে। শেষ জীবনটা উনাকে বিজেপিতেই কাটাতে হবে। বাম-তৃনমুল জমানার তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, বাম আমলে ভোট লুঠ […]
এই মুহূর্তে
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প চালু হতে পারে আগামী মাসেই।
কলকাতা, ২৯ জানুয়ারি:- নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প আগামী মাসেই চালু হতে পারে। রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে রেল সূত্রে জানা গেছে।ওই মেট্রো প্রকল্প চালু হলে উত্তর ও দক্ষিণ শহরতলির মধ্যে যোগাযোগ আরও মসৃণ হবে। ইতিমধ্যেই আরভিএনএল ও কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা দু’দফায় ওি […]
দলীয় জনপ্রতিনিধি ও কর্মীদের , মানুষের বাড়িতে পৌঁছে দলের হয়ে প্রচারে জোর দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৯ জানুয়ারি:- তৃনমূল কংগ্রেস নির্বাচনী আচরনবিধি লাগু না হওয়া পর্যন্ত দলীয় জনপ্রতিনিধি ও কর্মীদের মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দলের হয়ে প্রচারে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ কালীঘাটে তার বাসভবনে আয়োজিত দলের এক সাংগঠনিক বৈঠকে উপস্থিত দলের বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতিদের তিনি এই নির্দেশ দেন বলে জানা […]
পুনর্বাসন না দিয়ে নির্মাণ কাজ ভাঙা যাবেনা। রেলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেতার।
হাওড়া, ২৯ জানুয়ারি:- আমফানে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন হাওড়ার দাশনগরের বালিগোলা রেল বস্তি এলাকার বাসিন্দারা। আজ সকালে ওই নির্মাণকাজ ভাঙতে এসে এলাকার বাসিন্দাদের প্রবল বাধার মুখে পড়তে হয় রেল পুলিশকে। এলাকার তৃণমূল নেতা বিভাস হাজরা, প্রাক্তন কাউন্সিলর সুব্রত পোল্ল্যে ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেল পুলিশের সামনে রুখে দাঁড়ান। শ্লোগান দিয়ে […]
আগামীদিনে রাজনীতিতেই থাকবেন ইস্তফার পর জানালেন রাজীব।
কলকাতা, ২৯ জানুয়ারি:- মন্ত্রিত্বের পর আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। দুপুরে রাজ্য বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান মানুষের জন্য কাজ করতে তিনি আগামীদিনে রাজনীতিতেই থাকবেন। তবে বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে স্পষ্ট কোন জবাব দেননি তরুণ […]
তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ২৯ জানুয়ারি:- তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফার চিঠি পাঠান রাজীব। তার আগে আজ বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। ডোমজুড়ের বিধায়ক ছিলেন রাজীব। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজীব। বিধানসভায় মন্ত্রী হিসেবে তিনি […]
অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব , বৈশালী , রথীন । এই নিয়ে জোর জল্পনা চলছে।
কলকাতা, ২৯ জানুয়ারি:- রবিবার অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীরা। রাজনৈতিক মহলে এই নিয়ে জোর জল্পনা চলছে। আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রাজীব নিজেই সেই জল্পনা উস্কে দিয়েছেন। তিনি বলেন, একটা মানসিক প্রস্তুতির দরকার ছিল। তাই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর সাত দিন অপেক্ষা করেছি। সেই মানসিক […]
পুলিশ কমিশনার থেকে পদত্যাগ করলেন হুমায়ুন কবীর , তবে কি রাজনীতিতে আসতে চলেছেন তিনি !
হুগলি , ২৯ জানুয়ারি:- পদত্যাগ করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তাঁর পরিবর্তে দায়িত্ব নিচ্ছেন গৌরব শর্মা। সূত্র মারফত জানা যাচ্ছে আগামিকাল সকাল ১০ টার মধ্যেই দায়িত্ব বুঝে নেবেন গৌরব শর্মা। রিলিজ দেওয়া হবে হুমায়ুন কবীরকে। যদিও কেন তিনি ইস্তফা দিলেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি কি রাজনীতিতে আসছেন তাও স্পষ্ট নয় এখনো। […]
কৃষকদের সুবিধার্থে তারকেশ্বর থেকে ডিমাপুর পর্যন্ত চলবে কৃষান স্পেশাল ট্রেন।
হুগলি , ২৯ জানুয়ারি:- কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্যোগে রাজ্যের চাষীদের সুবিধার জন্য চালু হল কৃষান স্পেশাল ট্রেন। কৃষকদের সুবিধার্থে এবার তারকেশ্বর থেকে আসামের ডিমাপুর পর্যন্ত চলবে কৃষান স্পেশাল ট্রেন। কুড়ি বগির ট্রেনটি প্রতি শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে সকাল দশটায়। আজ সকালে তারকেশ্বর স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের আধিকারিকরা। তারকেশ্বর থেকে […]
পোলবা থানায় বিজেপির বিক্ষোভে সামিল অগ্নিমিত্রা পাল।
হুগলি , ২৯ জানুয়ারি:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষনের পর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে হুগলির পোলবা থানার সুগন্ধ্যার কিশোরি দিশা দাস অধিকারী(১৬)। টানা প্রায় ৪০দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোরে হার মেনেছে দিশা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা বরুন সাঁতরার ছেলে সুমন গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। আজ পোলবা থানায় বাকিদের গ্রেপ্তারের দাবীতে […]

