কলকাতা , ৩০ জানুয়ারি:- আজ বিকেলেই দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সঙ্গে যাচ্ছেন বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া,ও হাওড়ার প্রাক্তন মেয়র রোথিন চক্রবর্তী। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে দেখা করবেন। সূত্রের খবর এদিনই তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন। বেশকিছুদিন ধরেই দলে থেকেও দলে থেকেও দলের বিরুদ্ধে নানা অসন্তোষ প্রকাশ করেছিলেন ডোমজুড়ের এই বিধায়ক। শেষ পর্যন্ত গতকাল ফল থেকে ইস্তফা দিয়ে রাজীব জানিয়েছিলেন, রাজনীতির ময়দানে তিনি থাকছেন এবং দাঁড়াবেন ডোমজুড় থেকেই। পাশাপাশি দোলবিরোধী কথা বলে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বালির বিধায়ক বৈশাখী ডালমিয়া। প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন রথীন চক্রবর্তী। প্রবীর ঘোষাল ও কোর কমিটি ও দলের মুখপত্র পদ থেকে পদত্যাগ করেছিলেন। শেষ মুহূর্তে অমিত শাহর সফর বাতিল করায় তাঁরাই যাচ্ছেন দিল্লিতে।
Related Articles
আজ মাহেশে পুনর্যাত্রা উৎসব , সকাল থেকেই জগন্নাথ বন্দনায় মেতেছে ভক্তরা।
হুগলি, ২০ জুলাই:- মেঘলা আকাশ ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে মাহেশের জগন্নাথ দেবের পুনর্যাত্রা উৎসব। সকাল থেকে অগণিত ভক্ত মাহেশের মন্দিরে এসে প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনায় অংশ নিয়েছেন। করোনার মহামারীর জন্য গত বারের ন্যায় এবারো মাহেশের রথের চাকা গড়ায়নি পথে, জগন্নাথ মন্দিরে অস্থায়ী মাসির বাড়ি করে সেখানেই আট দিন […]
হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা , ময়নাতদন্তের পর রিপোর্ট দিলো রায়গঞ্জ মেডিকেল কলেজ।
রায়গঞ্জ , ১৪ জুলাই:- হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তার মৃতদেহের ময়নাতদন্তের পর জানিয়ে দেওয়া হয়, বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যাই।মেডিকেল কলেজের পক্ষ থেকে ওই রিপোর্ট পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পোস্ট মর্টেম রিপোর্টকে কার্যত চ্যালেঞ্জ করা হয়েছে দলের পক্ষ থেকে। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি […]
খোদ বিধায়ককেই ফোনে অশ্লীল ভিডিও কল, চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৪ সেপ্টেম্বর:- খোদ বিধায়ককে ফোনে অশ্লীল ভিডিও কল। চাঞ্চল্য চুঁচুড়ায়। গত ১২তারিখ সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ফোনে একটি ভিডিও কল আসে। সেই কল রিসিভ করতেই মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে। বিধায়কের দাবি তারপরই সেই ফোন কেটে দেন বিধায়ক। পরে আরও তিনবার কল এলে বিধায়ক নাম্বারটি ব্লক করে দেন। গতকাল ফের বিধায়কের ফোনে […]







