হুগলি , ৩০ জানুয়ারি:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লীতে গিয়ে বিজেপি দলে যোগ দেওয়ার পরেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো কোন্নগরের নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের নেতৃত্বে এদিন নবগ্রাম এলাকায় একদিকে ক্ষোভ আবার বিধায়ক চলে যাওয়ায় আনন্দ উৎসব পালন করলো তৃণমূলের নেতা কর্মীরা। নবগ্রামে দলীয় কার্যালয়ের সামনে বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে কালি লাগানো থেকে শুরু করে জুতোর মালা পাড়িয়ে দিলো তৃণমূলের নেতা কর্মীরা। এরপর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকায় ওঠে গদ্দার স্লোগান। এরপর বিধায়কের ছবি দেওয়া ফ্লেক্স পুড়িয়ে দেয় তৃণমূলের নেতা কর্মীরা। এরপর আনন্দ উৎসবে সামিল হন তৃণমূলের নেতা কর্মীরা। বিধায়ক প্রবীর ঘোষাল চলে যাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করলো তৃণমূল। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার বলেন উত্তরপাড়ার তৃণমূলের গদ্দার দল ছাড়ার ফলে দল শুদ্ধ হলো।উত্তরপাড়ায় আর তৃণমূল দলে দলাদলি থাকবে না। দল খুব ভালো ফল করবে।
Related Articles
প্রধানমন্ত্রীর ডাকা জনতা কার্ফুতে জনশূন্য ডানকুনি টোলপ্লাজা।
হুগলি , ২২ মার্চ:- জনতা কার্ফুর ব্যাপক সাড়া জেলা জুড়ে । রবিবার করোনা ভাইরাসের মোকাবিলা করতে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী,সেই মতো রবিবার সকালে ব্যাপক সাড়া মিলেছে জনতা কার্ফুর।জেলার প্রায় সমস্ত রাস্তা ঘাট সম্পূর্ণ ফাঁকা।সব দোকান বাজার বন্ধ।মাঝে মধ্যে কয়েকটা গাড়ি বা মানুষের দেখা মিললেও এককথায় বলা যায় জনতা কার্ফু সফল। জেলা জুড়ে একই […]
ফের বড়সড় ভাঙ্গন বিজেপিতে।
নদীয়া,১১ মার্চ :- ফের বড় সড় ভাঙ্গন বিজেপিতে। এবার নদিয়ার কল্যাণীতে বিজেপি থেকে প্রায় ৩০০০ কর্মী সমর্থক নিয়ে বিপ্লব দে যিনি সমর্থকদের কাছে সজল দে নামে পরিচিত। তিনি ও তার কর্মীরা আজ যোগ দিলেন তৃণমূলে। সজল বাবু তিনি বিজেপির নদীয়া জেলার কিষান মোর্চার সভাপতি দায়িত্বে ছিলেন । এদিন নদিয়ার কল্যাণী ঋত্বিক সদনে, নদিয়া জেলার সভাপতি শঙ্কর […]
স্বাস্থ্যপরিকাঠামোর ফাঁকফোকর পূরণে উদ্যোগী নবান্ন।
কলকাতা, ৩ জানুয়ারি:- প্রাথমিক স্বাস্থ্যপরিসেবার মানোন্নয়নে রাজ্য সরকার প্রায় ২০০০ নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্তরে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসেবে এই চিকিৎসকদের নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়নের নির্দেশ দেন। সেখানে তিনি নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। এরপরেই চিকিৎসক […]







