হাওড়া , ৩০ জানুয়ারি:- গত কয়েকদিন ধরেই তিনি দলের বিরুদ্ধে বেসুরো হয়েছেন। সুর চড়িয়েছেন দলের জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। বিজেপিতে তিনি যোগ দিতে পারেন জল্পনা চলছিলই। অবশেষে পদ্ম শিবিরে পাকাপাকি যোগ দিতে আজই দিল্লি যাচ্ছেন হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজকেই দিল্লি যাচ্ছি। ৪টের সময় বিশেষ বিমান আসছে। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল সহ আমরা দিল্লি যাচ্ছি। আর কোন বিধায়করা যাচ্ছেন আমি এখনই জানিনা। ঠাকুরের নাম নিয়ে আমরা নতুন সুযোগ নিশ্চয়ই পাব, নতুন বাংলা গড়ার জন্য। শুনেছি অমিত শাহজি নিজেও দিল্লিতে বৈঠকে থাকবেন।” আগামীকাল হাওড়ার ডুমুরজলার সভায় থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তরে রথীন বলেন, “দেখা যাক। সেখানে যা নির্দেশ আসে করা হবে।”
Related Articles
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে রাজ্য পুলিশের অনলাইন মাধ্যম চালু হলো।
কলকাতা, ১৯ জুলাই:- রাজ্য পুলিশের তরফে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার অনলাইন মাধ্যম চালু করা হল। পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজ এই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা হল। এর আগে কলকাতা পুলিশ কমিশনারেট এবং বিধান নগর পুলিশ কমিশনারেট এ অনলাইন মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যে। পশ্চিমবঙ্গ […]
ত্রিপুরায় মিথ্যা মামলা অভিষেকের বিরুদ্ধে। প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
হাওড়া, ২৬ আগস্ট:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে ধর্না ও অনশনে বসেছেন হাওড়ার শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদেই তাদের এই দিবারাত্র কর্মসূচি। বৃহস্পতিবার দুপুর থেকে শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারির দলীয় কার্য্যালয়ের সামনে ইছাপুর ক্যানেল রোডে মঞ্চ […]
টি-২০ বিশ্বকাপ আয়োজন অবাস্তব, বলছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- বিশ্বজুড়ে করোনার করাল গ্রাসে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা অবাস্তব জানিয়েছে অস্ট্রেলিয়া। করোনার কারণে এখন বিশ্বজুড়ে সংকটজনক পরিস্থিতি। সেক্ষেত্রে অক্টোবরে ১৬টি দেশ থেকে ক্রিকেটারদের আগমন একেবারেই ঝুঁকি পূর্ণ মনে করছে অস্ট্রেলিয়া। বিশ্বে এখনও অনেক দেশেই করোনা ভয়াবহ রূপে মারণ খেলা চালিয়ে যাচ্ছে। বিশ্বকাপ নিয়ে তাই কোনওরকম ঝুঁকি নেওয়ার পক্ষে নয় অস্ট্রেলিয়া। […]







