এই মুহূর্তে জেলা

জমায়েত রুখতে ডানকুনিতে ওড়ানো হলো হিলিয়াম বেলুন।

চিরঞ্জিত ঘোষ,২৬ এপ্রিল:- লকডাউন যথাযথ মানা হচ্ছে কিনা তা দেখার জন্য ডানকুনি পুর এলাকায় হিলিয়াম বেলুনের সাহায্য নেওয়া হলো ।এই হিলিয়াম বেলুনে ক্যামেরা ফিট করা আছে সেই ক্যামেরা এলাকার ছবি পাঠাচ্ছে এবং সেই ছবি দেখে পুলিশ সঙ্গে সঙ্গে যেখানে মানুষ ভিড় করছে সেখানে পৌছে গিয়ে ব্যবস্থা নিচ্ছে।। এ বিষয়ে বলতে গিয়ে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান […]

এই মুহূর্তে জেলা

বিদায়ী পুরবোর্ডের বাম কাউন্সিলারের জীবনাবসান।

হাওড়া,২৬ এপ্রিল:- হাওড়া পুরসভার বিদায়ী বোর্ডের বাম কাউন্সিলর আসরাফ জাভেদের জীবনাবসান হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভর্ত্তি ছিলেন আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড থেকে তিনি জয়ী হয়েছিলেন। বিরোধী দলের কাউন্সিলর হিসাবে তিনি পুরসভায় বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করতেন। এলাকাতেও তিনি জনপ্রিয় ছিলেন।জানা গেছে, তিনি ৩ […]

এই মুহূর্তে জেলা

সংকটময় পরিস্থিতিতে বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছেন রাজ্য সরকার – লকেট চট্টোপাধ্যায়।

হুগলি,২৬ এপ্রিল:- রাজ্য কেন্দ্র সংঘাত যেন মিটছেই না, বিশ্ব ব্যাপী মারন রোগ নিয়ে যখন সবাই তটস্থ তখন ও নোংরা কাদা ছোড়াছুড়ি তে ব্যস্ত এই দেশের রাজনৈতিক দুই দল। এদিন সকালে হুগলী জেলা বিজেপি কার্যালয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের রেশন দুর্নীতি সহ করোনা মোকাবিলায় সঠিক তথ্য গোপন, বেহাল স্বাস্থ্য পরিসেবা সহ একাধিক অভিযোগ […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় দল হাওড়ায়।

  হাওড়া,২৬ এপ্রিল:- করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের হাওড়ার বিভিন্ন হটস্পট এলাকা পরিদর্শন করল কেন্দ্রীয় দল। রবিবার দুপুরে কেন্দ্রীয় দলের সদস্যরা হাওড়ার মালিপাঁচঘড়া, গোলাবাড়ি থানার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সালকিয়ার বেনারস রোড ধরে সালকিয়া চৌরাস্তায় যান এরা। সেখান থেকে বিজয় কুমার মুখার্জি রোড ধরে গোলাবাড়ি থানা হয়ে সালকিয়া স্কুল রোড, বাঁধাঘাট, ফুলতলা ঘাট, শ্রীরাম ঢ্যাং […]

এই মুহূর্তে জেলা

করোনা নিয়ে রাজ্য সরকারের তথ্য গোপনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপির।

হুগলি,২৬ এপ্রিল:- লকডাউন পিরিয়ডে রেশন নিয়ে দুর্নীতি সহ করোনা নিয়ে রাজ্য সরকারের তথ্য গোপনের প্রতিবাদে আজ রাজ্যজুরে বিজেপি নেতারা অবস্থানে সামিল হলো। সেইমত হুগলীর চুঁচুড়া মন্ডল বিজেপির পক্ষ থেকে হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে অবস্থানে বসে দলীয় কর্মী-সমর্থকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে পোস্টার হাতে তাঁরা এই প্রতিবাদ অবস্থানে সামিল […]

এই মুহূর্তে জেলা

মুমুর্ষ রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে চন্ডীতলার সমৃদ্ধি ফাউণ্ডেশানের উদ্যোগে রক্তদান শিবির।

চিরঞ্জিত ঘোষ,২৬ এপ্রিল:- হুগলি চন্ডীতলা পুরনো রাজবাড়ি তে সমৃদ্ধি ফাউণ্ডেশান উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির। যখন কোভিদ নাইনটিন এর প্রভাবে সারা রাজ্য লকডাউন চলছে তার ফলে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই সময় বিভিন্ন রোগী দের রক্তের প্রয়োজন মেটাতে উদ্যোক্তা নিলেন গরলগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহ। সরকারি নির্দেশ অনুযায়ী বড় ধরনের রক্তদান না করতে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় সক্রিয় পুলিশ প্রশাসন। দোকান, বাজার সম্পূর্ণ বন্ধ রাখতে উদ্যোগ।

  হাওড়া,২৬ এপ্রিল:- করোনা সংক্রমণ রুখতে হাওড়ার হটস্পট এলাকায় সমস্ত বাজার, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও বেলুড়, নিশ্চিন্দা, দাশনগর, জগাছার কিছু এলাকায় নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। যদিও প্রতি এলাকাতেই খবর পেয়েই তৎপর হয়েছে পুলিশ। তুলে দেওয়া হয়েছে বাজার।সরিয়ে দেওয়া হয়েছে বিক্রেতাদের। শনিবার রাতে বেলুড় নতুন বাজার খোলা ছিল বলে স্থানীয়দের অভিযোগ। সেখানে […]

এই মুহূর্তে জেলা

অনাড়ম্বর ভাবে পালিত হলো জগন্নাথ দেবের চন্দন উৎসব।

  হুগলি,২৬ এপ্রিল:- ভিড় উপচে পরছে মন্দির চত্ত্বরে, চন্দন উৎসব চাক্ষুষ করতে সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তিল ধারনের জায়গা নেই কোনো, হা.. প্রতিবারের এই ছবিটাই দেখা যেত হুগলির মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু এবারে সে চিত্র আর নেই, সকাল থেকে নেই কোনো ভিড়, নেই কোন আরম্বর। তাই বিনা আরম্বরেই কোনো রকমে নম : […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে শুরু হলো পবিত্র ঈদের প্রথম রোজা।

  নদীয়া,২৫ এপ্রিল:- সরকারি নির্দেশ মেনেই প্রতিটা মসজিদ কমিটি কঠোরভাবে নিষিদ্ধ করতে পেরেছে জমায়েত। তাই মসজিদগুলিতে নিয়ম মেনেই নিয়মিত নামাজ চলছে। আজ থেকে শুরু হলো আগামী আসন্ন পবিত্র ঈদের প্রথম রোজা। আজ ভোর তিনটে 57 মিনিটে সেহরি সেরে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্রতী হন প্রথম রোজায়। সন্ধ্যে ছটা 5 মিনিটে ইফতার সেরে নামাজ পড়বেন বাড়িতে […]

এই মুহূর্তে জেলা

বেগমপুরের কর্মহীন অটো ও টোটো চালকদের পাশে বিশিষ্ঠ সমাজসেবী গোরাবাবা।

চিরঞ্জিত ঘোষ,২৫ এপ্রিল:- হুগলির বেগমপুরের সমাজসেবী গোরাবাবা মানুষের এই দুঃসময়ে এলাকার দুস্থ অটো এবং টোটো চালকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। করোনার মহামারী ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে চলছে লক ডাউন।সমস্ত মানুষ ঘর বন্দি হয়ে রয়েছেন । এই অবস্থায় বিশেষ করে গরিব মানুষরা তাদের খাদ্য সামগ্রী জোগাড় করতেই প্রাণান্তকর অবস্থার পড়েছেন ।দুস্থ মানুষ দের […]