তরুণ মুখোপাধ্যায়,২৮ এপ্রিল:- বহু টাকা ব্যয় করে রাজ্য সরকার শেওড়াফুলি দিল্লি রোডের ধারে তৈরি করেছিল আরএমসি মার্কেট। বিশাল জায়গার উপর গড়ে ওঠা অত্যাধুনিক এই মার্কেটটি এতদিন চালু করা যায়নি কিছু সংখ্যক স্বার্থান্বেষী মানুষের চক্রান্তে। অথচ অল্প পরিসরে শেওড়াফুলি স্টেশনের ধারে হাটে যে সবজি বাজার টি বসতো এবং এই বাজার কে ঘিরে একশ্রেণীর তোলাবাজির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল দশকের পর দশক ধরে। কিন্তু এবারের যে করোনার আতঙ্কে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই রোগকে প্রতিরোধ করতে গেলে সোশ্যাল ডিস্টেন্স সিং বা সামাজিক দূরত্বটা সবথেকে বড় প্রয়োজন। এই হাটে এত মানুষের ভিড় হতো যার ফলে এখানে তা মানা হচ্ছিল না ।তাই শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে এই বাজারটি এখান থেকে সরিয়ে তৈরি হওয়া অত্যাধুনিক আর এম সি বাজারে স্থানান্তরিত করা হবে। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন পুরো সভার 10 নম্বর ওয়ার্ডের জঞ্জাল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ
এবং পুরপ্রধান অরিন্দম গুইন। তাদেরই প্রচেষ্টায় বাজারটা এখন চলে গেছে বিশাল পরিসর জায়গায়।এদিন আরএমসি মার্কেট পরিদর্শনে এসেছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব। তিনি অত্যাধুনিক বাজার টি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ।এবং এখানে যে সমস্ত ব্যাপারীরা তাদের মালপত্র নিয়ে আসেন তারা দিলীপ যাদব এর সঙ্গে কথা বলে তাদের কিছু সুযোগ সুবিধার বিষয়ে কথ বলেন। এবং তাদের বক্তব্য যেভাবে এতদিন ধরে তাদের ওপর নানা অন্যায় অবিচার হয়েছে আমরা এখানে এসে খুশি এবং একটা আধুনিক পরিবেশে এবং বিশাল জায়গায় এই বাজারটি হওয়ায় তাদের পক্ষে খুবই সুবিধা হবে। শুধু তাই নয় বাজারটি শেওড়াফুলি হাটের ঘিঞ্জি পরিবেশ থেকে সরে যাওয়ায় খুশি এলাকাবাসী তাদের বক্তব্য প্রতিদিন এখানে যেভাবে কোলাহল হতো এবং কাঁচা শাক-সবজির পাতা পড়ে পরিবেশ দূষণ হতো তা থেকে মুক্ত করতে পুরসভা যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।Related Articles
হকার্সদের পাশে তৃনমুল নেতৃত্ব।
হুগলি, ১০ ডিসেম্বর:- হকার্সদের পাশে তৃনমুল নেতৃত্ব। এদিন তৃনমুলের হুগলি জেলা শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইসির উদ্যোগে ব্যান্ডেলে একটি বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি হয়ে গেলো। উপস্থিত ছিলেন রাজ্য তৃনমুল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা শ্রীরামপুর তৃনমুল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক তথা বর্ষীয়ান তৃনমুল নেতা তপন দাশগুপ্ত, দিলীপ […]
বিশ্বকাপ জ্বর হাওড়াতেও।
হাওড়া, ১৫ নভেম্বর:- ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ। আজ মহারণে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। এই উন্মাদনার আঁচ এসে পড়েছে হাওড়াতেও। হাওড়া কদমতলার ইছাপুর একতা সংঘের এবার থিম গড়ে তোলা হয়েছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। আজ বিশ্বকাপের সেমিফাইনালে সেই উৎসাহ উদ্দীপনা এখন তুঙ্গে। শ্যামা মায়ের আরাধনায় ব্রতী এদের থিম ক্রিকেট বিশ্বকাপ। Post Views: 347
জলমগ্ন এলাকা, যন্ত্রণা থেকে মুক্তি পেতে হুগলিতে পথ অবরোধের শামিল স্থানীয়রা।
হুগলি, ১৫ জুলাই:- জল যন্ত্রণায় ভুগছে এলাকার মানুষ, প্রতিবাদে বৈচিগ্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দ্রুত সমাধানের আশ্বাস প্রধানের। বেহাল নিকাশি ব্যবস্থা, ডিভিসি ক্যানেলের জল ডুকছে এলাকায়, দুর্ভোগে বাসিন্দারা। নিম্নচাপের জেরে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের গোয়ারা পশ্চিম পাড়া এলাকার। প্রতিবাদে মঙ্গলবার পান্ডুয়ার বৈঁচিগ্রাম জি টি রোড অবরোধ […]









