সুদীপ দাস,২৮ এপ্রিল:- জীবন বীমাই দুশ্চিন্তা ডেকে নিয়ে এসেছে লকডাউনের জীবনে। লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ ভারতীয় জীবন বীমা নিগমের সমস্ত অফিস। কিন্তু দেশের স্বরাষ্ট্র মন্ত্রক স্থানীয় প্রশাসনের আপত্তি না থেকলে জনজীবনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি গত ২০শে এপ্রিল থেকে খোলার নির্দেশিকা জারি করে। সেই ক্ষেত্রগুলির মধ্যে বেসরকারী বীমা সংস্থাগুলির সাথে এল.আই.সি কেও ধরা হয়। তবে তারপরও খোলেনি চুঁচুড়ার এল.আই.সি অফিস। শুধু চুঁচুড়া নয় হাওড়া ডিভিসনের মধ্যে পরা হুগলি জেলায় ভারতীয় জীবন বিমা নিগমের ৮টি শাখার মধ্যে ৬ টিই বন্ধ বলে সুত্রের খবর। ফলে মহা ফাঁপরে পরেছেন গ্রাহক থেকে শুরু করে এজেন্টরা। অফিস বন্ধ থাকায় একাধারে যেমন প্রিমিয়াম জমা দেওয়া যাচ্ছে না, তেমনই ম্যাচুয়েরড হওয়া গ্রাহকরা বীমার টাকাও পাচ্ছেন না। চুঁচুড়া পিপুলপাতির বাসিন্দা অমিত কুমার দত্ত স্ত্রীর নামে ২০বছরের বীমা করেছিলেন। আগামীকাল যা ম্যাচুয়েরড হওয়ার কথা। কিন্তু অমিতবাবু সেই টাকা কি করে পাবেন তা নিয়েই চিন্তিত। অন্যদিকে চুঁচুড়ার এল.আই.সি এজেন্ট ভাস্কর সেনগুপ্ত বলেন কর্তৃপক্ষ নিজেদের মর্জিতে অফিস বন্ধ করে রেখেছেন। ফলে এই লকডাউনের মত সংকটজনক সময়ে মানুষ দরকারে বীমা অফিস থেকে একদিকে যেমন লোনও তুলতে পারছেন না অন্যদিকে তেমন প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে ম্যাচুরিটি হওয়া টাকাও তুলতে পারছেন না।
Related Articles
কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে আগামী শুক্রবার বৈঠক ডাকলো কমিশন।
কলকাতা, ১০ নভেম্বর:- কলকাতা ও হাওড়ার পুর ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন আগামী শুক্রবার বৈঠক ডেকেছে। ওইদিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সহ অন্যান্য আধিকারিকরা কলকাতা উত্তর ও দক্ষিণ এবং হাওড়ার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। জানা গিয়েছে, […]
রাজ্যপালের সঙ্গে কোন বিরোধ নেই, জানালেন বিধানসভার অধ্যক্ষ।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের সঙ্গে তাঁর কোনোও বিরোধ নেই বলে জানিয়ে দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত রাজ্যপালের আচরণে তিনি ব্যতিক্রমী কিছু দেখছেন না বলে জানিয়েছেন অধ্যক্ষ। মঙ্গলবার বিধানসভা ভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাম্প্রতিক ক্রিয়াকলাপ নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে অধ্যক্ষ বলেন, রাজ্যপাল রাজ্যপালের মতো আছেন। আমি কোনও ব্যতিক্রমী আচরণ, পরিবর্তন […]
ভোট দিলেন সিঙ্গুরের মাস্টারমশাই।
হুগলি , ৫ এপ্রিল:- নিরাপত্তা রক্ষীর বাইকে চেপে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য হরিপাল বিধানসভার শিবরামবাটি কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। আগামী 10 ই এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদন্দীতা করছেন। আগামীদিনে শান্তিপূর্ণ ভোট হওয়ার আবেদন জানিয়েছে। Post Views: 389








