তরুণ মুখোপাধ্যায়,২৮ এপ্রিল:- রিষড়া পুর এলাকায় এই প্রথম একজন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরোধের জন্য নেমে পড়েছে রিষড়া পুরসভার । উপসর্গ ধরা পড়া ব্যক্তি ও তার পরিবারের সমস্ত সদস্যদের শ্রীরামপুর ওয়ালস হসপিটালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বলতে গিয়ে পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র জানান যে পুরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছে। এলাকায় স্যানিটেশন করা হয়েছে এবং মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে । তার সঙ্গে সঙ্গে নাগরিক দের অযথা ভয় না পাবার কথাও বলা হয়েছে ।আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের থার্মাল গানের সাহায্যে শরীরের তাপ মাপার কাজ করছেন । পৌরসভার ডাক্তারবাবু ও স্বাস্থ্য কর্মীরা সজাগ আছেনএবং সাফাই কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই মহামারীর বিরুধ্যে লড়াইয়ে । এছাড়া লকডাউন যাতে কঠোর ভাবে মানা হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে শ্রীরামপুর থানার আই সি ও রিষড়া থানার ও সির সঙ্গে আমার কথা হয়েছে তারাও সর্বতোভাবে আমাদের সাহায্য করছেন। রিষড়া এলাকার যে সমস্ত বাজার গুলি আছে সেগুলোতে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেই ব্যাপারে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে লক্ষ্য রাখা হচ্ছে। এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পৌরসভা করোনা মোকাবিলায় কাজ করে চলেছে এবং এখানকার মানুষদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ঠিক থাকে সে দিকে লক্ষ্য রাখার জন্য সমস্ত রকম রকম ব্যবস্থা নেয়া হচ্ছে । এবং মানুষের কাছে বারবার আবেদন করা হচ্ছে আপনারা এই কঠিন সময়ে আতঙ্কগ্রস্থ হবেন। না ঘরে থাকুন রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন সেগুলো আপনারা মেনে চলুন। তাহলেই আমরা এই মারণ ব্যাধিকে জয় করতে পারব।
Related Articles
বড়দিনের সকালে বেলুড় মঠে ভীড় দর্শনার্থীদের।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- বড়দিন উপলক্ষে বেলুড় মঠেও উপচে পড়ল ভীড়। দূরদুরন্ত থেকে অগণিত ভক্ত দর্শনার্থীরা সকাল থেকেই এসে উপস্থিত হন মঠ প্রাঙ্গনে । ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের দর্শন, ভোগ খাওয়া এবং বড়দিনকে তারিয়ে তারিয়ে উপভোগ করেন বেলুড় মঠে আগত দর্শনার্থীরা। সবমিলিয়ে উৎসবের মেজাজেই বড়দিন পালন হয় বেলুড় মঠেও। Post Views: 365
জগাছায় ব্যবসায়ীকে গুলি-কান্ডে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ।
হাওড়া , ২৬ আগস্ট:- জগাছায় ব্যবসায়ীকে গুলি-কান্ডে তদন্তে নেমেছে পুলিশ। রাতেই জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ মনে করছে এই ঘটনায় যারা জড়িত সকলকেই ধরা সম্ভব হবে। তবে, ঘটনার কারণ কি তা এখনও স্পষ্ট নয়। তোলা চেয়ে কোনও হুমকি আসেনি বলে সুনীল ভৌমিক নামের ওই ব্যবসায়ী নিজেই দাবি করেছেন। তাহলে এই ঘটনার […]
নেতাজীর পদধুলি ধন্য বেঙ্গাই চৌমাথাকে সৌন্দর্যায়নের উদ্যোগ প্রাক্তন বিধায়কের।
মহেশ্বর চক্রবর্তী, ১৫ মার্চ:- হুগলি জেলার গোঘাটের বেঙ্গাই সুভাষ নগর মোড় একটা ঐতিহ্য মন্ডিত, গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জায়গা। মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর পদধূলি ধন্য এই জায়গাকে ঢেলে সাজাতে এবং বাঁকুড়ার কোতুলপুরের নেতাজী মোড়ের আদলে গড়ে তোলার উদ্যোগ নিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি পশ্চিমবঙ্গ সরকারের এসবিএসটিসির বোর্ড অফ ডাইরেক্টর হিসাবে রাজ্যের […]










