এই মুহূর্তে জেলা

ভয়াবহ আগুন ভদ্রেশ্বরের ফোম কারখানায়।

হুগলি , ১৩ জুন:- ফোম কারখানায় ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বরে বিঘটি দিল্লি রোডের পাশে। তবে সকালে কারখানা বন্ধ থাকার কারনে কোনো হতাহতের খবর নেই।এই কারখানায় তৈরি হয় ফোমের গদি। কর্মীসংখ্যা ১৭০ জন। খবর পেয়ে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। এখনো আগুন আয়ত্ত্বে আসেনি।কিভাবে এই ঘটনা ঘটল এখনো কেউ কিছু বলতে পারছে না।তবে […]

এই মুহূর্তে জেলা

আমফানের দুর্নীতি নিয়ে সরব তৃণমূলের জেলাপরিষদ সদস্যার বাড়িতে হামলা দলীয় কর্মীদেরই।

হুগলি , ১৩ জুন:- দলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হওয়ায় তৃনমূল কংগ্রেসের জেলা পরিষদের 28 নং Z.P সদস্যা সম্পা দাসের বাড়িতে হামলার অভিযোগ তৃনমূলের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, আমফানের ঝড়ের দাপটে হরিপাল গ্রামীণ হাসপাতালে বেশ কিছু গাছ ভেঙে পড়েছিল। আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের মদতে গাছ বিনা টেন্ডারে বিক্রি হওয়ায় আশঙ্কায় জেলাশাসক কে জানতে চেয়েছিল। […]

এই মুহূর্তে জেলা

সকালের ভারী বৃষ্টিতে ভাসল হাওড়া। সেচমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে পুর কমিশনার,জেলাশাসক, বিধায়করা।

শুক্রবার সকালে প্রাক বর্ষার বৃষ্টিতেই ভাসল হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা। এদিনই বৈঠকে বসেন হাওড়ার জেলাশাসক, পুর কমিশনার, সমবায় মন্ত্রী অরূপ রায়, গ্রামীন এলাকার বিধায়করা সহ অন্যান্য পদাধিকারীরা। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই গুরুত্বপূর্ণ বৈঠক করেন তাঁরা। শহরের নিকাশি নালাগুলি প্রধানত কয়েকটি সেচ খালের সাথে যুক্ত। সেই সেচ খালগুলির জলবহন ক্ষমতা কমে গেলে শহরের নিকাশি নালাগুলি […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল কাউন্সিলর থেকে -তাদের ছেলেদেরই পুর চাকরিতে কৃতী , বাকিরা সব মূর্খ , সরব লকেট চট্টোপাধ্যায়।

সুদীপ দাস , ১২ জুন:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষনা মত আত্মনির্ভর ভারতবর্ষ নিয়ে সাংবাদিক বৈঠক করতে এসে সাংবাদিকদের প্রশ্নকেই প্রাধান্য দিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। আজ চুঁচুড়ার তিন নম্বর গেটে বিজেপির দলীয় কার্যালয়ে আসেন সংসদ লকেট চ্যাটার্জি সংসদ লকেট চ্যাটার্জি । উদ্দেশ্য ছিলো মোদিজির আত্মনির্ভর ভারতবর্ষ নিয়ে এদিন সাংবাদিকদের বিস্তারিত জানানো। সেখানেই হুগলি-চুঁচুড়া পুরসভার চাকরী […]

এই মুহূর্তে জেলা

লকডাউনে মানুষের কথা ভেবে সরকারের উদ্যোগে আটটি নতুন বাসের উদ্বোধন কৃষ্ণনগরে।

কৃষ্ণনগর , ১২ জুন:- করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন, সেই কারণেই রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে তড়িঘড়ি লকডাউন এরমধ্যেই জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা আটটি নতুন বাসের উদ্বোধন করা হলো। শুক্রবার নদীয়ার কৃষ্ণনগর বাসট্যান্ড এই উদ্বোধনে উপস্থিত ছিলেন নদীয়া জেলার জেলাশাসক বিভূ গোয়েল, কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জাফর […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অবনী মোহন জোয়ারদার।

নদীয়া ,১২ জুন:- প্রয়াত নদীয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অবনী মোহন জোয়ারদার । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বাধ্যক্যজনিত কারণে শারীরিক অসুস্থতার ভোগার পর তার সল্টলেকের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন আইপিএস তথা বর্তমান তৃণমূল বিধায়ক অবনী মোহন জোয়ারদার। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থ ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকের […]

এই মুহূর্তে জেলা

করোনা সতর্কতা হিসাবে কড়া নিয়মবিধি মেনেই বেলুড় মঠে ঢুকতে হবে ভক্ত দর্শনার্থীদের।

হাওড়া ,১২ জুন:- আগামী সোমবার ১৫ জুন থেকে ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাবে বেলুড় মঠ। তবে, এবার করোনা সতর্কতা হিসাবে কড়া নিয়মবিধি মেনেই বেলুড় মঠে ঢুকতে হবে ভক্ত দর্শনার্থীদের। বিভিন্ন বিধিনিয়ম মেনেই খোলা হবে বেলুড় মঠ। ২৪ মার্চ থেকে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হয়েছিল বেলুড় মঠে। বেলুড় মঠ সূত্রে জানা গেছে, ১৫ জুন সকাল […]

এই মুহূর্তে জেলা

১০০ দিনের কাজে পুকুর খনন করতে হুগলিতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি।

সুদীপ দাস , ১২ জুন:- ১০০ দিনের কাজে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি। খবর ছড়িয়ে পরতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পোলবার তিন নম্বর সংসদের শেখপাড়া গ্রামে ১০০ দিনের পুকুর খননের কাজ চলাকালীন মাটি কাটার সময় নজরে আসে মূর্তিটি । মাটি থেকে প্রায় ১০ ফুট নীচে ওই মুর্তিটি উদ্ধার হয়। খবর পেয়ে […]

এই মুহূর্তে জেলা

বেহাল রাস্তার অ্যাম্বুলেন্স আটকে যাওয়ায় ঘটনার পর, মেরামতির কাজ শুরু করলো প্রশাসন।

মালদা, ১১ জুন:- সংবাদ মাধ্যমের খবরের জেরে নড়েচড়ে বসলো মালদা জেলা প্রশাসন । মালদা মানিকচক ব্লকের গর্বধোনটোলা গতকাল একটি মেডিকেলটিমের একটি অ্যাম্বুলেন্স বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এই টিমের সদস্যরা মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে ভুতনি থানার পুলিনটোলা ও খুসবোরটোলা এলাকায় লালারসে নমুনা সংগ্রহ করতে যাচ্ছিল। কিন্তু রাস্তা খারাপ থাকায় গোর্বধনটোলা কাদামাটির মধ্যে আটকে পড়ে […]

এই মুহূর্তে জেলা

আগামী ১৫ জুন থেকে খুলছে বেলুড় মঠ। খুশি ভক্তরা।

হাওড়া , ১১ জুন:- লকডাউনে দীর্ঘ প্রায় আড়াই পর বন্ধ থাকার পর আগামী ১৫ জুন থেকে খুলছে বেলুড় মঠ। খুশি মঠের ভক্তরা। ভক্তরা জানান, আবার মঠে এসে ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের মন্দির দর্শন করা যাবে এটা ভেবেই তাঁরা আপ্লুত। মঠ সূত্রের খবর, আগামী ১৫ জুন থেকে খুলতে চলেছে বেলুড় মঠ। দর্শনার্থী ও […]