হুগলি , ৩১ জানুয়ারি:- উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লি গিয়ে অমিত শাহ এর হাত ধরে বিজেপি দলে যোগদান করেছে। এরপরেই উত্তরপাড়ার পাপ বিদায় হয়েছে স্লোগান ওঠে তৃণমূলের পক্ষ থেকে। আজ কোন্নগর শহর তৃণমূলের পক্ষ থেকে অসিত চক্রবর্তীর নেতৃত্বে কোন্নগরে ব্যাপক বিক্ষোভ দেখালো তৃণমূল। প্রথমে বিধায়কের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এরপর কোন্নগর শহর জুড়ে প্রবীর […]
জেলা
রাজীবের ছবিতে জুতোর মালা। বিক্ষোভ বাঁকড়ায়।
হাওড়া , ৩১ জানুয়ারি:- দলত্যাগী তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করায় বিক্ষোভ অব্যাহত হাওড়ায়। হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত বাঁকড়া ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এক বিশাল প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। কৃষি বিলের বিরুদ্ধে, অমিত শাহদের বিরুদ্ধে মিছিল করা হলেও, সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরানোর পাশাপাশি রাজীবের কুশপুতুল […]
ডুমুরজলার পাল্টা সভা করবে তৃণমূল , বিজেপির মঞ্চে ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ তৃণমূলের।
হাওড়া , ৩১ জানুয়ারি:- ডুমুরজলায় সভা এবং যোগদান মেলা করেছে বিজেপি। সেই সভায় ভার্চুয়াল বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ ভারতীয় জনতা দলের রাজ্য এবং জেলার শীর্ষ নেতৃত্ব। এই সভার পাল্টা হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি ডুমুরজলা ময়দান সংলগ্ন এলাকায় পাল্টা সভা করতে চলেছে হাওড়া সদর তৃণমূল কংগ্রেস। দলের […]
রাজনীতিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দিলেন প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।
হুগলি , ৩১ জানুয়ারি:- রাজনীতিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দিলেন সদ্য পদত্যাগ করা চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।এদিন তিনি তার পুলিশ কর্মজীবনে ইতি টানলেন হুমায়ুন কবীর।আজ তার চুঁচুড়ায় সমস্ত কাজ সেরে বেরিয়ে যাওয়ার সময় আমাদের সামনে মুখোমুখি হয়ে বেশকিছু প্রশ্নের উত্তর দেন। হুমায়ুন কবীর ইস্তফা দেওয়ার পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল যে তিনি […]
বিজেপি ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে -ভার্চুয়াল মাধ্যমে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
হাওড়া , ৩১ জানুয়ারি:- রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ক্ষমতায় এলে দরিদ্রদের জন্য এই প্রকল্প চালু করা হবে। সভায় তিনি আবারও তৃণমূল কংগ্রেস সরকারকে রাজ্য থেকে অপসারিত করার ডাক দেন। তিনি অভিযোগ […]
পিকনিকে জয় শ্রী রাম গান বাজানোকে কেন্দ্র করে ধুন্দুমার।
হুগলি , ৩১ জানুয়ারি:- পিকনিকে জয় শ্রী রাম গান বাজানোকে কেন্দ্র করে ধুন্দুমার। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর বলাগড় থানার সবুজ দ্বীপে। এদিন বলাগরের পিকনিক স্পট সবুজ দ্বীপে বনভোজনের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। সেখানে জয় শ্রী রাম গান বাজানো হয়। অভিযোগ এলাকার তৃণমূল নেতারা সেসময় চড়াও হয় বিজেপির […]
প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দিতেই , গঙ্গাজল ছড়িয়ে এলাকা শুদ্ধ করলো তৃণমূল নেতা কর্মীরা।
হুগলি , ৩১ জানুয়ারি:- উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লী গিয়ে অমিত শাহ এর হাত ধরে বিজেপি দলে যোগদান করেছে। এরপরেই উত্তরপাড়া বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় তৃণমূল দলের নেতা কর্মীরা। আজ সকালে উত্তরপাড়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকা শুদ্ধ করার প্রক্রিয়া চালানো হয়। ধাসরা পেট্রোল পাম্পের সামনে জিটি রোডের […]
বিজেপিতে যোগ দেওয়ার পরই হাওড়ায় রথীনের বাড়ির সামনে পোস্টার ।
হাওড়া , ৩১ জানুয়ারি:- শনিবারই হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছিলেন বিশেষ বিমানে। সেখানে অমিত শাহের বাড়িতে গিয়ে দেখাও করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য দলত্যাগী নেতারা। পদ্মদলে যোগ দেন তাঁরা। এদিকে, এরপরই আজ রবিবার সকালে হাওড়ায় রথীন চক্রবর্তীর বাড়ির সামনে দেখা যায় কয়েকটি জায়গায় পোস্টার পড়েছে। হাওড়া নাগরিক সমাজের নামে […]
দস্যু রত্নাকররা প্লেনে উঠে দিল্লিতে বিজেপি অফিসে গেলেই কী বাল্মিকী হয়ে গেল ! দলত্যাগীদের আক্রমণ ফিরহাদের।
হাওড়া , ৩১ জানুয়ারি:- দস্যু রত্নাকররা প্লেনে উঠে দিল্লিতে বিজেপি অফিসে গেলেই বাল্মিকী হয়ে গেল। বাল্মিকী সকলে হতে পারেনা। মানুষ যাকেই দেখবে সাধু, সে আসলে সাধু নয়। দলত্যাগীদের উদ্দেশ্যে আক্রমণ ফিরহাদের। তিনি আরও বলেন, এতদিন ধরে তারা সরকারে থাকলেন। সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন। অথচ এক বছর দু’বছর আগে কিছু মনে হলো না। ঠিক […]
ডুমুরজলায় আজ বিজেপির ঐতিহাসিক সভা , চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
হাওড়া , ৩১ জানুয়ারি:- ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের উদ্যোগে, আজ হাওড়ার ডুমুরজলা ময়দানে এক জনসভা ও যোগদান মেলার আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা হিসেবে ওই সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। এছাড়াও দলের রাজ্য ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ওই সভায়। বেলা ১১টার পর সভা শুরু হওয়ার কথা। সভার শেষ […]

