পশ্চিম মেদিনীপুর , ১ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলে মাড়তলায়,মাড়তলা সত্যেশ্বর মহাদেব জীউর মন্দিরে মহাযোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাপ্তন এস পি তথা রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী তরুন যাশু সহ এলাকার বেশ কিছু মানুষজন। ভারতী ঘোষ বিজেপি নেত্রী হলেও এটি একটি অরাজনৈতিক কর্মসূচি। তাই এলাকার সমস্ত মানুষকে আমন্ত্রন জানানো হয়েছিল এই মহাযোজ্ঞে। ভারতী ঘোষ যোজ্ঞে অংশ নিলেন, এবং একটি গ্রাম্য পরিবেশে খিচুড়ি বিতরণ করেন, এবং সবার সাথে বসে খিচুড়ি খান, সর্বশেষে তিনি জানান এই মহাযোজ্ঞ বাংলার মানুষের ভালো থাকার জন্য, প্রাকৃতিক বির্পযয় যাতে না হয়, সব দিক থেকে বাংলার মানুষ যেন ভালো থাকে। পাশাপাশি তিনি বাজেট নিয়েও এদিন কেন্দ্র সরকারের প্রশংশা করেন। পাশাপাশি এলাকার এক হ্যান্ডিক্যাপ যুবকের হাতে তুলে দেয়া হয় সাইকেল।
Related Articles
ছাত্র-বিক্ষোভে উত্তাল হাওড়ার আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজ।
হাওড়া, ৯ আগস্ট:- ‘তুফান ঘোষকে মানছি না।’ তুমুল বিক্ষোভ হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজে। ছাত্র বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। পুলিশের সামনেই ঝামেলায় জড়িয়ে পড়ে বিবদমান দুই পক্ষ। কলেজ পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষকে কেন্দ্র করে প্রতিবাদ জানান ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ঘনিষ্ঠ […]
চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রায় এবার ৬২টি পুজো কমিটি।
হুগলি, ২৩ নভেম্বর:- সকাল থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত চলছে জগদ্ধাত্রী নিরঞ্জন।চন্দননগর রানী ঘাটে নিরঞ্জন পর্বে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। ড্রোনে নজরদারীর পাশাপাশি জলপথে স্পিড বোট নিয়েও বিপর্যয় মোকাবিলা বাহিনী নজর রাখছে।ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হলে শুরু হবে শোভাযাত্রা। এবার ৬২ টি জগদ্ধাত্রী পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নিচ্ছে। চন্দননগরের আলোক সজ্জা জগৎ বিখ্যাত। […]
বাবার শেষকৃত্যের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে।
নদীয়া,২৫ ফেব্রুয়ারি:- বাবার শেষকৃত্যের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার কন্দখোলা গ্রামে। সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার গ্রাম পঞ্চায়েতের কন্দ খোলার বাসিন্দা তিমির শেঠের বয়স জনিত কারণে মৃত্যু হয়। অভিযোগ, সোমবার বাড়ি থেকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তিমির শেঠের নাতিরা মৃতদেহ কাঁধে নিয়ে রওনা হয়। ঠিক তখন ছেলে […]








