হুগলি , ২ ফেব্রুয়ারি:- এবার গোষ্ঠীদ্বন্ধের ছায়া বিজেপিতে?হিন্দমোটরের বিভিন্ন জায়গায় প্রবীর ঘোষালের নামে পড়লো পোষ্টার। গত পরশু দিন ডুমুরজলায় রাজীব ব্যানার্জির সাথে বিজেপিতে যোগ দেন উত্তরপাড়ায় প্রাক্তণ বিধায়ক প্রবীর ঘোষাল। উত্তরপাড়ার প্রাক্তণ বিধায়ক বিজেপিতে যোগ দিতেই হিন্দমোটর কোন্নগরের নিচু তলার বিজেপি কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।প্রবীর ঘোষালের নামে হিন্দমোটরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে। সেই পোষ্টারে লেখা আছে কোন্নগরের ফেরি ঘাটে ইজারা পাইয়ে দেওয়ার নামে ৫০ লক্ষ টাকা কাটমানি নেওয়ার,পৌরসভার গেষ্ট হাউজে মধুচক্রের নায়ক,কোথাও আবার লেখা শিশু পাচারের মদদপুষ্ট প্রবীর বিজেপিতে কেন।
Related Articles
রামমন্দির উদ্বোধনের দিনেই কলকাতায় সম্প্রীতি মিছিলের ডাক তৃণমূলের।
কলকাতা, ১৬ জানুয়ারি:- রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় সম্প্রীতি মিছিলের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আগামী ২২ জানুয়ারি তিনি কলকাতায় সংহতি মিছিল করবেন। অর্থাৎ রামমন্দিরের উদ্বোধনের দিনেই কলকাতায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরতে সমাজের সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিল করবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেদিন দক্ষিণ কলকাতার হাজরা থেকে […]
এক টোটো চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য মালদায়।
মালদা,৩ ফেব্রুয়ারি:- টোটো চালকের ঝুলন্ত মৃতদেহ শোয়ার ঘর থেকে উদ্ধার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ডোবা পাড়া এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ আজ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে মৃত চালকের পরিবার ইংরেজবাজার থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। ঘটনার পর থেকে পলাতক শ্বশুরবাড়ির লোকেরা। […]
কেবল টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের ভ্যাকসিন দেবার ব্যাবস্থা করতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১২ জুন:- রাজ্যে কেবল টেলিভিশন শিল্পের কর্মীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকার আজ সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থা গুলির সঙ্গে বৈঠকে বসছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সহ স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকেরা আজ রাজ্যের ছটি বৃহৎ মাল্টি সিস্টেম অপারেটর সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্যে প্রায় এক লক্ষ আশি হাজার কেবল অপারেটর […]






