হুগলি , ২ ফেব্রুয়ারি:- সদ্য তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার পর প্রবীর ঘোষাল এলেন শ্রীরামপুর সাংগঠনিক কার্ষালয়ে। জেলা বিজেপি তরফে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসু। উপস্থিত ছিল জেলার উত্তরপাড়া বিধানসভা ও শ্রীরামপুর বিধানসভার বিজেপি কার্ষকর্তারা। এদিন আগাগোড়া খুশিতে ছিলেন প্রবীর ঘোষাল। আপ্লুত প্রবীর ঘোষাল বলেন,লড়াই জীবনের অঙ্গ, একজন কর্মী হিসাবে বিজেপি দল যে দায়িত্ব দেবে তা আমি পালন করবো। বিধায়ক পদ ছেড়ে দেওয়া প্রসঙ্গে বলেন, শুধুমাত্র বিধানসভা এলাকায় সাধারণ মানুষের জন্য যে বাকী কাজ রয়েছে তা শেষ করা। এখনই বিধায়ক পদ ছেড়ে দিতে পারলে বেঁচে যাই। এদিন হিন্দমোটর এলাকায় বিজেপি নামে লেখা প্রবীর ঘোষালের নামে পোস্টার প্রসঙ্গে বলেন, এটা বিজেপি দলের কাজ নয়। যাঁরা আমার মুখে কালি লাগাচ্ছে,তারাই এই কাজ করছে। এতে আমার আরো সুবিধা হচ্ছে। জনগন এর উত্তর দেবে ভোট বাক্সে। পাশাপাশি শ্রীরামপুর জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন,এই ধরনের কুরুচিকর পোস্টার বিজেপি দলের কর্মীরা দেয় না। তৃনমূলের দুস্কৃতিরা প্রবীর ঘোষালের নাম লিখে পোস্টার দিয়েছে।
Related Articles
রাজ্যে গত ২৪ ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ১৭ অক্টোবর:- পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক তিন হাজার ৮৬৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ১৭ হাজার ৫৩ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৭৭ হাজার ৯৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। […]
সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের মধ্যে দিয়ে সংঘটির বার্তা রাজ্যের।
কলকাতা, ২৬ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মধ্যে দিয়ে সংহতির বার্তা দিল রাজ্য সরকার। শুক্রবার রেডরোডে ৭৫ তম সাধারণ তন্ত্র দিবসের অনুষ্ঠানের পরতে পরতে ছিল বহুত্বের বার্তা। যার মধ্যে ছিল দার্জিলিং এর ঐতিহ্যবাহী কুকরি নাচ থেকে শুরু করে পুরুলিয়ার ছৌ,কোচবিহারের বৈরাতী থেকে জঙ্গলমহলের সাঁওতালি নাচ, বাউল গান, ছৌ নাচ পর্যন্ত। বাংলার নানা প্রান্তের বিচিত্র সাংস্কৃতিক সম্পদকেই […]
বিনা কারণে রাস্তায় বেরোলেই গ্রেফতার জানিয়ে দিলেন পুলিশ কমিশনার।
হুগলি,৬ এপ্রিল:- লক ডাউন অমান্যকারীদের হুঁশিয়ারি দিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির।জানিয়ে দিলেন বিনা কারণে রাস্তায় বেরোলে এবার সরাসরি গ্রেফতার করা হবে।করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।কিন্তু অনেক মানুষ মানছেনা লক ডাউন।বিনা কারণে বেরিয়ে পড়ছে রাস্তায়।সোমবার লকডাউন অমান্যকারীদের হুঁশিয়ারি দিয়ে পুলিশ কমিশনার জানিয়ে দিলেন বিনা কারণে বাড়ির বাইরে বেরোলে গ্রেফতার করা হবে। […]







