এই মুহূর্তে জেলা

করোনার ভয়াবহতা থেকে রিষড়াবাসীকে সজাগ থাকার অনুরোধ জানালেন রিষড়া  পুরসভার কাউন্সিলার মনোজ গোস্বামী।

তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- করোনার ভয়াবহতা থেকে রিষড়া বাসীকে সজাগ থাকার অনুরোধ জানালেন রিষড়া  পুরসভার কাউন্সিলার মনোজ গোস্বামী। মনোজবাবু বলেন করোনা মহামারীর রূপ নিয়েছে সারা পৃথিবী জুড়ে । আমাদের রাজ্যের মানুষ প্রথম কয়েকদিন এর সম্বন্ধে সজাগ ছিলেন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মানুষ এর যে ভয়ঙ্কর রূপ তা অনুধাবন করতে পেরে সজাগ হচ্ছেন। ৯৯ […]

এই মুহূর্তে জেলা

পৌরপ্রধান পাশে , লকডাউনে চিন্তা নেই রিষড়াবাসীর ।

তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- মিশ্র ভাষাভাষীর শহর হুগলি জেলার রিষড়া।ভারতবর্ষের প্রায় সমস্ত প্রদেশের মানুষ এখানে বসবাস করে । আর এই সমস্ত মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর তৃনমুল পরিচালিত রিষড়া পৌরসভা। বর্তমানে সারা দেশজুড়ে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে। এই বিপর্যয় পৌরসভা এবং তাদের যে সমস্ত কর্মীরা আছেন তারা  করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। পৌরসভার পুরপ্রধান […]

এই মুহূর্তে জেলা

পথ কুকুরদের খাওয়াতে এগিয়ে এলো উত্তরপাড়ার ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ’ (ইসলোক)।

  প্রদীপ সাঁতরা : অভুক্ত পথকুকুরদের খাওয়ানোর বন্দোবস্ত করলো উত্তরপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন। লকডাউনের জেরে শহরের দোকানপাট, হোটেল বন্ধ হয়ে রয়েছে। রাস্তাঘাটে মানুষও নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। এই অবস্থায় খাবার না পেয়ে কার্যত করুন অবস্থা পথ কুকুরদের। এদের সাহায্যে এগিয়ে এলো উত্তরপাড়া শহরের ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ’ (ইসলোক) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ […]

এই মুহূর্তে জেলা

নদীয়ার হরিণঘাটায় লকডাউন সম্পূর্ণভাবে পালন করতে পুলিশ বাহিনী|

   নদীয়া,২৬ মার্চ:- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে লকডাউন চলছে,প্রতিদিন-এর মতো আজ ও আমজনতাকে ঘরে ঢুকাতে এবং নিত্য প্রিয়জনের জিনিস পত্র-এর দাম সঠিক রাখতে মুদিখানা, সব্জি, তেলের দোকান সহ বিভিন্ন জায়গার পাশাপাশি জমায়েতকে বন্ধ করার জন্য, নদীয়ার হরিণঘাটা ব্লক, পৌরসভার বিভিন্ন এলাকা শহর, বিভিন্ন বাজারে এবং গ্রামের অলি গলিতে বাড়ি বাড়ি […]

এই মুহূর্তে জেলা

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১কোটি ৬০ লক্ষ টাকা দান শুভেন্দু অধিকারির।

পূর্ব মেদিনীপুর,২৬ মার্চ:- করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১কোটি ৬০ লক্ষ টাকা দান শুভেন্দু অধিকারির। বারবার তাঁকে দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার করোনা ভাইরাসের প্রকোপ থেকে রাজ্য বাসীকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগের পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন,সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে এবং যে তিনটি ব্যাঙ্কের তিনি চেয়ারম্যান সেই সংস্থা […]

এই মুহূর্তে জেলা

লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা।

হাওড়া,২৬ মার্চ:- লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে সাঁকরাইল এর বানিপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী, 32। মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামী যখন দুধ আনতে বাইরে যাচ্ছিল সেই সময় বাড়ির বাইরে অকারণ জমায়েতের কারণে পুলিশ লাঠি চালায়। লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়ে লাল। তাকে স্থানীয় হাজী এস টি মল্লিক হাসপাতালে […]

এই মুহূর্তে জেলা

চিকিৎসা করাতে ব্যাঙ্গালোরে এসে লকডাউনে আটকে হাওড়ার পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হোক।

  হাওড়া,২৬ মার্চ:- দেশ জুড়ে টানা ২১ দিন লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে ব্যাঙ্গালোরে শিশু সন্তানের চিকিৎসা করাতে এসে সেখানে আটকে পড়েছেন হাওড়ার সালকিয়ার একটি পরিবার। ৬ জনের এই পরিবারের সকলেই হাওড়ার সালকিয়ার ত্রিপুরা রায় লেনের বাসিন্দা। ওই পরিবারটি জানিয়েছেন, তারা গত ১১ তারিখে এসেছিলেন ব্যাঙ্গালোরে। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা হয় শিশুটির। এদের […]

এই মুহূর্তে জেলা

করোনা সতর্কতা যাদের ঘর নেই তাদের স্কুল বাড়িতে আপাতত থাকার ব্যবস্থা বেলুড়ে।

  হাওড়া,২৬ মার্চ:- করোনা মোকাবিলায় দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বেরতে নিষেধ করা হয়েছে। কিন্তু যাদের মাথায় ছাদ নেই বা খোলা আকাশের নিচে থাকেন এমন মানুষের জন্য পাশে এসে দাঁড়ালেন বালির প্রাক্তন কাউন্সিলর সহ বেলুড় থানার পুলিশ। করোনা সংক্রমণ ঠেকাতে এদের আপাতত আশ্রয় দেওয়া হয়েছে বেলুড়ের ভারতীয় প্রাইমারি […]

এই মুহূর্তে জেলা

দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো বিডিও ।

মালদা,২৬ মার্চ:- লকডাউন এরমাঝে ভুতনি চরের দুস্থ পরিবার গুলোর পাশে দাঁড়ালো মানিকচক ব্লক প্রশাসন। বৃস্পতিবার মানিকচক ব্লকের ঘরের খুশবরটোলা গ্রামের বেশ কয়েকটি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় মানিকচক ব্লক বিডিও সুরজিৎ পণ্ডিত ।  এই বিষয়ে সুরজিৎ বাবু জানায় করোনার কারণে রাজ্যজুড়ে লকডাউন চলছে কিছু দরিদ্র দুস্থ পরিবার রয়েছে যারা বর্তমানে খুব কষ্টে রয়েছে। […]

এই মুহূর্তে জেলা

লক ডাউন সফল করতে এবার কোন্নগর এ সাইকেল , গাড়ির হওয়া খুলে দিচ্ছে পুলিশ।

হুগলি,২৬ মার্চ:- লক ডাউন সফল করতে এবার সাইকেল গাড়ির হওয়া খুলে দিচ্ছে পুলিশ। করোনা ভাইরাসের মোকাবিলায় লক ডাউনের ঘোষণা করেছে সরকার।লক ডাউন সফল করতে মানুষ যাতে দরকার ছাড়া বাড়ি থেকে না বেরোয় সেই জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে পুলিশ।লাঠি চালিয়েছে,হাত জোড় করে অনুরোধ করেছে। তাতেও হুশ ফিরছে না মানুষের।বৃহস্পতিবার অভিনব রাস্তা অবলম্বন করলো কোন্নগরের পুলিশ।দরকার […]