তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- করোনার প্রকোপ থেকে এলাকাকে দূষিত মুক্ত করতে বৈদ্যবাটি পৌরসভা তাদের পুরো এলাকায় বিভিন্ন রাস্তায় সানিটাইজেশন এর কাজ শুরু করলো । এদিন বৈদ্যবটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান কাউন্সিল সুবীর ঘোষ এর নির্দেশে পুরসভার সাফাই বিভাগের পক্ষ থেকে একটি গাড়ি পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট নর্দমা সানিটাইজ করে । পুরসভার পক্ষ সুবীর বাবু জানান যেভাবে এই রোগ বিভিন্ন জায়গায় থাবা বসাচ্ছে তা থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরকে , নিজেদের গ্রামকে , নিজেদের বাড়িঘরকে পরিষ্কার রাখার যে আহ্বান জানিয়াছেন সেই কথা মাথায় রেখে বৈদ্যবাটি পৌরসভা নিজের এলাকাকে জীবানুমুক্ত করার কাজে হাত দিয়েছে । এইসময়টা আমরা এলাকার বিভিন্ন জায়গায় জীবাণুমুক্ত করার কাজে ব্যস্ত থাকব।
Related Articles
বর্ধমানের এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে।
প্রদীপ সাঁতরা, ৫ এপ্রিল:- লক ডাউনের মাঝেই রেলের স্বাস্থ্যকর্মী এবং রেলের রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য চালু হওয়া স্পেশ্যাল ট্রেন থেকে এক স্বাস্থ্যকর্মীকে জোর করে নামিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বর্ধমানের শক্তিগড় এলাকার বাসিন্দা নিবেদিতা কর্মকার নামে এক স্বাস্থ্যকর্মী এদিন অভিযোগ করেছেন, লকডাউন পর্বে রেলের পক্ষ থেকে দুটি হাওড়া বর্ধমান স্পেশাল ট্রেন মেন লাইন শাখায় চালু […]
এবার কান চলচ্চিত্র উৎসবে বাঙালি পরিচালকের ছবি।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- করোনা আক্রান্ত বিষণ্ণ সময়ে মন ভাল করা খবর দিলেন দমদম ক্যানটনমেন্টের ছেলে প্রসূন চট্টোপাধ্যায়। তাঁর প্রথম ছবি কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দু ফিল্মস’-এর ‘গোজ টু কানস’ সেকশনে সারা বিশ্ব থেকে ২০টি ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ প্রোজেক্টর মধ্যে নির্বাচিত হয়েছে। আগামী তিন চারমাসে যে ছবিগুলো তৈরি হয়ে যাবে। সেখানে একমাত্র বাংলা ছবি হিসেবে […]
বেলুড় মঠে আজ স্মরণানন্দজীর স্মরণসভা, চলছে ভান্ডারা অনুষ্ঠান।
হাওড়া, ৭ এপ্রিল:- আজ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজা, ভজন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রথামত ভোরবেলায় ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর হয় বিশেষ পূজা এবং হোম। মঠ সূত্রে জানা গেছে, স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে রবিবার ৭এপ্রিল, ২০২৪ (২৪ […]







