তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের গরিব মানুষদের মধ্যে চাল গম আলু ও মাস্ক বিলি করা হল। বিজেপির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরাগতরু মিত্রের উদ্যোগে প্রয়োজনীয় জিনিসগুলি বিতরণ করা হয়। পরাগ বাবুর বক্তব্য শ্রীরামপুরের এই ২৭ নম্বর ওয়ার্ডে বহু গরিব মানুষ বাস করেন যারা করোনার ভ্রুকুটির ফলে লকডাউন এর মধ্যে রয়েছেন । এই সময় তাদের মধ্য খাদ্যবস্তু এবং করোনা প্রতিষেধক হ্যান্ড স্যানিটাইজার এর অভাব দেখা দিয়েছে। সেই কথা মাথায় রেখে আমরা দ্বিতীয় দফায় আজকে এই কাজ করলাম । শ্রীরামপুর থানা এই বিপদের দিনে যে ভূমিকা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন। এরসঙ্গে তিনি রাজ্য সরকারের আবেদন করেন শুধুমাত্র করোনার বিপদ নয় এখন বিভিন্ন জীবনদায়ী ওষুধের আকাল দেখা দিয়েছে । সেই ব্যাপারটা যদি রাজ্য সরকার একটু নজর দেন তাহলে আমাদের রাজ্যবাসীর উপকার হয়। এছাড়াও বেশ কিছু জায়গায় যেভাবে খাদ্য সামগ্রী নিয়ে কালোবাজারের শুরু হয়েছে তার বিরুদ্ধে রাজ্য সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করেন।
Related Articles
দিল্লিতে ন্যাশনাল কনফারেন্স অব চিফ সেক্রেটারিজে থাকবেন প্রধানমন্ত্রী।
কলকাতা, ৬ জানুয়ারি:- সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে নয়াদিল্লিতে দু’দিনের ন্যাশনাল কনফারেন্স অব চিফ সেক্রেটারিজ আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সম্মেলনে ভাষণ দেবেন। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্য সচিবদের সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পরিকাঠামো উন্নয়ন, নারী কল্যাণ, শিশুদের পুষ্টিগত খাবার সহ বিভিন্ন ইস্যু নিয়ে সম্মেলনে আলোচনা […]
বঙ্গধ্বনি কর্মসূচির মাধমে সরকারের ১০ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন বিধায়ক সুদীপ্ত রায়।
হুগলি , ১১ ডিসেম্বর:- বিধানসভা ভোট কে পাখির চোখ করে বঙ্গধ্বনি কর্মসূচির মাধমে ১০ বছরের মমতার সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরল শাসক দল। শুক্রবার শ্রীরামপুর বটতলায় দলীয় কার্যালয়ে স্বাস্থ্য শিক্ষা ও অন্যান্য জন কল্যাণে তৃণমূল সরকারের কাজের ফিরিস্তি তুলে ধরেন বিধায়ক সুদীপ্ত রায়। তিনি বলেন আমাদের সরকার দশ বছরে কী কী কাজ করেছে ও আগামী […]
ভারতীয় জালি পার্টিকে একটিও ভোট দেবেন না – গুরাপের জনসভা থেকে হুঙ্কার সুজাতার।
হুগলি , ৪ ফেব্রুয়ারি:- এদিন এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা খান এবং দেবাংশু ভট্টাচার্য। তাদের দুজনেই তাদের বক্তব্যে বলেন যেভাবে বিজেপি বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছে যেভাবে বাংলার মানুষকে ভুল বুঝাচ্ছে তা থেকে মানুষকে সাবধান করেন। বাংলার উন্নয়নের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন সেই মানুষ যিনি কোনো জাতপাত ধর্ম দেখেন না তার নেতৃত্বেই আজকে এই […]









