তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- রিষড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শনিবার সকালে এলাকার সুভাষ নগরের জনসাধারণের মধ্যে মাস্ক এবং বিস্কুট বিলি করা হয়। পঞ্চায়েতের পক্ষে নিখিল চক্রবর্তী জানান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় সদর্থক ভূমিকা নিয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এই সময় গরিব মানুষদের পাশে থাকতে হবে। এবং মানুষকে এই মারণ রোগ সম্বন্ধে সচেতন করতে হবে । আজকে আমাদের এই কর্মসূচি তারই অঙ্গ। আগামী সোম ও মঙ্গলবার আমরা আবার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার গরিব মানুষদের মধ্যে চাল গম আলু প্রয়োজনীয় খাদ্যবস্তু এবং অন্যান্য জিনিসপত্র আমরা বিলি করব। নিখিল বাবুর বক্তব্য এই কোবিড-১৯ এটা সারা পৃথিবীর সমস্যা। আমাদের রাজ্যও এফেক্টেড। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে এর মোকাবিলায় ব্যবস্থা নিয়েছেন এবং মানুষের পাশে আছেন তার কোন তুলনা নেই।
Related Articles
তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর তৈরীর উদ্যোগ নিল রাজ্য সরকার।
কলকাতা , ৩১ অক্টোবর:- তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর তৈরীর উদ্যোগ নিল রাজ্য সরকার। সমুদ্র বন্দর তৈরির জন্য ডাকা হবে গ্লোবাল টেন্ডার। শর্ত এবং অন্যান্য আইনি পদক্ষেপ খতিয়ে দেখার জন্য শনিবার নবান্নে লিবৈঠকে বসেছিলেন সচিব স্তরের কমিটি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর জন্য এই কমিটি গড়ে দিয়েছিলেন কিছুদিন আগে। অভিযোগ কেন্দ্রীয় সরকার […]
চন্দননগরে বিজেপি – তৃণমূল সংঘর্ষ , প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির।
সুদীপ দাস , ৭ এপ্রিল:-বহিরাগত ছ জন ব্যক্তিকে বিজেপি প্রার্থীর গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধোরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল চন্দননগরে। বিজেপি প্রার্থী দিপাঞ্জন গুহর অভিযোগ তার কিছু বন্ধু বাইরে থেকে এসেছে ভোটের ক্যাম্পেনিং দেখতে। সেই সময় ছবিঘরের কাছে গাড়ি আটকে বহিরাগতদের বাইরে বের করে এনে খুব মারতে থাকে।বেশি আঘাত লেগেছে দিনেশ সিং ও বিকাশ অধিকারিকে।এই […]
বাম প্রার্থীর সমর্থনে কোন্নগরে প্রচার সারলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
হুগলি , ২০ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার বাম প্রার্থী রজত ব্যানার্জীর সমর্থনে এদিন কোন্নগরের নবগ্রাম এলাকায় প্রচার সারলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন কোন্নগরের নবগ্রামে বাম প্রার্থীর সমর্থনে শোভাযাত্রা করে সিপিএম দলের নেতা কর্মীরা। আর প্রার্থীর সমর্থনে বাম কর্মী সমর্থকদের সাথে পায়ে হেটে প্রচার সারেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কোন্নগরে এসে শ্রীলেখা মিত্র জানান […]








