চিরঞ্জিত ঘোষ ,২৮ মার্চ:- করোনা ভাইরাস বিপদ থেকে বাঁচতে মানুষ লকডাউনে গৃহবন্দি। এইসময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন এই বিপদে সকলকে মানুষের পাশে থাকতে হবে। সেই ডাকে সাড়া দিয়ে ডানকুনির আনন্দ নিকেতনের স্বেচ্ছাসেবক রা এলাকার ৪০০০ গরিব মানুষের হাতে চাল ডাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। এব্যাপারে ডানকুনির পুরো সভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখার্জি জানান মুখ্যমত্রীর আহ্বানে আমরা সবাই পথে নেমেছি। আজ আনন্দ নিকেতন তা করে দেখালো। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী কাল থেকে এলাকার গরিব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবার কাজ করবো।
Related Articles
গোপীনাথ ঘাটে গোপীর বস্ত্রহরণ , গামছা পরেই থানায় অভিযোগ দায়ের !
সুদীপ দাস, ৯ সেপ্টেম্বর:- সত্যের গোপীনি নয়, ঘোর কলিযুগে গোপীর বস্ত্রহরণ! কলি বলে কথা তাই এ যুগের শ্রী কৃষ্ণও বদের ভারি। দেওয়া তো দূরের কথা মোবাইল, টাকা-পয়সা সহ বস্ত্র নিয়ে পগারপার। অগত্যা গামছা পরেই থানায় এলেন গোপী। অভিযোগ জানালেন। লক্ষ্মীবার দুপুরে এই ঘটনাতেই তোলপাড় চন্দননগরের গোপীনাথ ঘাট। এদিন হুগলীর গুরাপ থানার ব্যবসায়ী নব্যেন্দু পাল নিজের […]
বেহাল পরিষেবা। খানাখন্দভরা রাস্তা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ২৬ ডিসেম্বর:- বেহাল পরিষেবা। খানাখন্দভরা রাস্তা। নর্দমা উপচে রাস্তায় জমে রয়েছে নোংরা জল। এর প্রতিবাদে রবিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হলো হাওড়ায়। বেহাল পৌর পরিষেবার অভিযোগ উঠেছে হাওড়া পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয় নতুন পাড়ার বিস্তীর্ণ এলাকা রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। রাস্তায় নোংরা জল জমে রয়েছে। নর্দমায় জমে রয়েছে পচা জল। বেহাল হয়ে […]
অবিশ্বাস্য বায়ার্ন, ৫ গোলে দুরন্ত জয় ।
স্পোর্টস ডেস্ক, ৩১ মে:- অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। জার্মানির বুন্দেসলিগা দিয়েই ইউরোপে শুরু হয়েছে ফুটবল যজ্ঞ। আর করোনা আবহে ময়দানে ফিরেই দর্শকদের একের পর এক ম্যাচে চমক দেখাচ্ছে বায়ার্ন। লিগ শুরুর পর চার ম্যাচে বায়ার্ন এখনও পর্যন্ত ১৩টি গোল করেছে। ১৭ মে ইউনিয়ান বার্লিনের বিরুদ্ধে ২-০ গোলে বায়ার্ন ম্যাচ জেতে। এরপর ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধ ৫-২ গোলে জয়। […]








