কলকাতা, ২৪ মে:- এখনও সমুদ্রের মাঝখানেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ক্রমশ শক্তি সঞ্চয় করছে সেটি। আজ সোমবারই এর শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা। বুধবার সন্ধেয় ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে আছড়ে পড়ার কথা তার। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। তবে ১৮৫ কিলোমিটার পর্যন্তও হতে পারে দাপট। […]
কলকাতা
করোনায় চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের ওপর থেকে জিএসটি মুকুবের দাবি তুললো কংগ্রেস।
কলকাতা, ২৩ মে:- কোভিড মোকাবিলায় বিভিন্ন রাষ্ট্র থেকে যে সমস্ত চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম আসছে তা অবিলম্বে জিএসটি মুকুব করে রাজ্য গুলিকে বন্টন করার জন্য কংগ্রেস দাবি জানিয়েছে। দলের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ব্যাপারে চিঠি লিখে তার হস্তক্ষেপ চেয়েছেন। প্রদীপ বাবু জানান অতিমারীর সময় বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম বহুদিন দেশের […]
হাওড়ায় মন্দির থেকে বিগ্রহ চুরি। পরে উদ্ধার।
হাওড়া, ২৩ মে:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় জি টি রোডের উপরে একটি মন্দির থেকে বিগ্রহ চুরির ঘটনা ঘটে। রবিবার সাতসকালে স্থানীয় বাসিন্দারা সেখানে এসে দেখেন মন্দির থেকে মূর্তিটি চুরি গেছে। খবর দেওয়া হয় গোলাবাড়ি থানায়। কিছুক্ষণের মধ্যেই গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তারা তদন্ত শুরু করেন। বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। […]
ইয়াসের মোকাবিলায় সুন্দরবন সব প্রস্তুতি নিয়েছে , জানালেন দপ্তরের মন্ত্রী।
কলকাতা, ২৩ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব লীলা মোকাবিলায় সুন্দরবন দপ্তর প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা আকাশবাণীতে জানিয়েছেন ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঝঞ্ঝা কবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এইজন্য বিদ্যুতের স্তম্ভ ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন মহকুমায় মজুদ করা হয়েছে। এছাড়াও অতি মারি সময় […]
করোনা সংক্রমণ প্রতিরোধে বিধি নিষেধের মধ্যেই কৃষিক্ষেত্রে ছাড় দেবার সিদ্ধান্ত।
কলকাতা, ২৩ মে:- আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় রাজ্য সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে চলা বিধি-নিষেধের মধ্যেই কৃষি সংক্রান্ত কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিকাজ, উদ্যানপালন এবং এই সংক্রান্ত পরিবহন ছাড়াও কীটনাশক, সার, বীজ এবং কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি বিক্রির উপরে ছার দেওয়া হয়েছে। আজ নবান্ন থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ […]
নবান্নের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে যাবতীয় ব্যাবস্থাপনা পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী নিজেই – সূত্র নবান্ন।
কলকাতা , ২২ মে:- আমফান বিপর্যয়ের স্মৃতি ও মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। ঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে এখনও নিশ্চিত না হলেও সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কায় যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। রাজ্যের সচিবালয় নবান্নের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে যাবতীয় প্রস্তুতির ওপর সার্বিকভাবে নজর রাখা হচ্ছে। এছাড়া উপকবলবর্তী জেলা গুলিতে […]
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জাতীয় বিপর্যয় ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতি খতিয়ে দেখলেন ক্যাবিনেট সচিব।
কলকাতা , ২২ মে:- সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার পৌরহিত্যে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটি আজ বৈঠকে বসে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা তামিলনাড়ু অন্ধপ্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিব ও অন্যান্য আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র বিদ্যুৎ জাহাজ, টেলিযোগাযোগ,পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস অসামরিক বিমান পরিবহন সহ বিভিন্ন মন্ত্রক, রেল […]
ঘূর্ণিঝড় সতর্কতায় হাওড়া ও শিয়ালদা রেলের দুই ডিভিশনেই সব রকমের ব্যাবস্থা গ্রহণ।
কলকাতা , ২২ মে:- ঘূর্ণিঝড় সতর্কতায় রেলের শিয়ালদা এবং হাওড়া ডিভিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোসি বিভাগীয় আধিকারিক দুই ডিভিশনের ডি আর এমদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন। ঝড়ের তান্ডব থেকে রেল হাসপাতালগুলোকে সুরক্ষিত রাখতে আপৎকালীন ভিত্তিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে চিকিৎসায় যেন কোনো […]
ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।
কলকাতা, ২১ মে:- আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বসিরহাট স্বাস্থ্য জেলা, ঝাড় গ্রাম স্বাস্থ্য জেলা, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সব হাসপাতালের চিকিৎসক নার্স এবং চিকিৎসার সঙ্গে সংযুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া […]
সুন্দরবন উপকূলবর্তী ব্লকগুলিতে ত্রান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে রাজ্য।
কলকাতা, ২১ মে:- এইদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী ব্লকগুলিতে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের ত্রান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থান জানতে সব পক্ষকে স্যাটেলাইট ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গিয়েছে। উদ্ধার কাজে ড্রোন […]

