কলকাতা, ২১ মে:- আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বসিরহাট স্বাস্থ্য জেলা, ঝাড় গ্রাম স্বাস্থ্য জেলা, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সব হাসপাতালের চিকিৎসক নার্স এবং চিকিৎসার সঙ্গে সংযুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম থেকে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষ করে এই সব জেলার প্রসূতি মায়েদের হাসপাতালে আগে থেকে ভর্তি করার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের কয়েকদিনের মধ্যে সন্তান জন্ম নেবার সময় রয়েছে তাদের জন্য এই ব্যাবস্থা নিতে বলা হয়েছে। বিপর্যয়ের সময় যাতে তাঁদের কোনো সমস্যায় পড়তে না হয়। প্রত্যেক জেলায় ব্লক স্তর পর্যন্ত সাস্থ্য দপ্তরের নিজস্ব কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে।
Related Articles
পরিযায়ী ধূলিকনার কারনেই বাড়ছে দূষণ , দাবী দিল্লির আই আই টির।
কলকাতা, ২৯ অক্টোবর:- বর্ষা বিদায় নিলেই বাতাসে বারে ভাসমান ধূলিকণার মাত্রা। শীতকালে বেড়ে ওঠে বায়ু দূষণ। তবে শুধু অভ্যন্তরীণ কারণেই নয়। এ রাজ্যে বায়ু দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে বাইরের রাজ্য থেকে হাওয়ায় ভেসেআসা ধূলিকণা। পরিযায়ী ধূলিকণার কারণে রাজ্যে ৪০ থেকে ৫০ শতাংশ হারে দূষণ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে আইআইটি দিল্লির সাম্প্রতিক এক গবেষণায়। ভিন […]
পঞ্চায়েত ভোটের আগে পার্টি থেকে আরও ১০ জনকে বহিষ্কার করলো তৃণমূল।
হাওড়া, ২৯ জুন:- দলবিরোধী কাজ, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রতীকে ভোটে দাঁড়ানোর অভিযোগ। ফের দল থেকে ১০ জন নেতা কর্মীকে বহিষ্কার করলো তৃণমূল। বৃহস্পতিবার হাওড়ার কদমতলায় দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ। যাদের বহিস্কার করা হলো তারা হলেন তারক চৌধুরী, অশোক কুমার ব্যানার্জী, মহসিন মুফতি, […]
সৌজন্যতার ছবি চুঁচুড়ায় , বিজেপি কর্মীর বাড়িতে বিধায়ক অসিত মজুমদার।
সুদীপ দাস , ১৬ জুন:- চুঁচুড়ায় দেখা গেলো সৌজন্যতার ছবি। চুঁচুড়ার প্রতাপপুর অঞ্চলের ব্যবসায়ী দীপক দত্ত এবছর বিজেপির হয়ে ভোটে কাজ করে, তাই তাকে নাকি সপরিবারে এলাকা থেকে উৎখাত করা হবে বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ যায় কাল রাতে। আজ সকালে ভরা বর্ষা মাথায় নিয়ে ছুটে আসেন সপার্সদ ঐ বিজেপি কর্মীর বাড়িতে। তাঁকে […]








