এই মুহূর্তে কলকাতা

দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে সেনা নামানো হবে জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২৫ মে:- রাজ্যে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে সেনা নামানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আসন্ন ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আজ নবান্নে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন যেখানে প্রয়োজন হবে, সেখানে সেনা নামানো হবে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক সংস্থা কাজ করছে। তিনি বলেন,পূর্ণিমার ভরা কোটালের কারণে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ৭৪ হাজার আধিকারিক ও […]

এই মুহূর্তে কলকাতা

ইয়াসের মোকাবিলায় তৈরি বিদ্যুৎ দপ্তর , কন্ট্রোল রুম থেকেই নজরদারি বিদ্যুৎ মন্ত্রীর।

কলকাতা , ২৫ মে:- আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের জেরে সম্ভাব্য বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর সার্বিক প্রস্তুতি নিয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ভবন এর কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালাচ্ছেন। তিনি বলেন, সম্ভাব্য সংকট মোকাবিলায় আজ থেকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার ১২ শর বেশি টিম পথে নেমেছে। এছাড়া সিইএসসি […]

এই মুহূর্তে কলকাতা

আজ থেকেই নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২৫ মে:- ঘূর্নিঝড় সতর্কতায় সার্বিক ব্যবস্থাপনার উপরে নজর রাখার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে নবান্ন সংলগ্ন উপান্নে পৌঁছে কেন্দ্রীয় কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন। আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন জেলার খোঁজখবর নেন। এরপরে তিনি নবান্নে চৌদ্দ তলায় তার নিজের অফিসে যান। উল্লেখ্য ঘূর্নিঝড়ের উপরে নজরদারির জন্যে উপান্নে কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা […]

এই মুহূর্তে কলকাতা

শক্তি বাড়িয়ে চলেছে ‘ইয়াস’, বালাসোর থেকে ইয়াসের অবস্থান রয়েছে ৪৩০ কিমি দূরে।

কলকাতা, ২৫ মে:- শক্তি বাড়িয়ে চলেছে ‘ইয়াস’। এখনও পর্যন্ত নিম্নচাপের রূপে বাংলার দিকে এগোচ্ছে সে। বুধবার সেটাই সাইক্লোনে রূপান্তরিত হয়ে আছড়ে পড়বে বাংলা এবং ওড়িশার উপকূলে। বাংলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছেন। বাংলার উপকূলবর্তী এলাকায় আগে থেকেই সতর্কতা অভিযান চলছিল। সেই অভিযানে আরও জোর দেওয়া হল। দিঘা, মন্দারমণি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কলকাতা ও শহরতলীতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সি ই এস সি প্রস্তুত।

কলকাতা , ২৫ মে:- আসন্ন ইয়াস বা যশ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কলকাতা ও শহরতলীতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সি ই এস সি প্রস্তুত। আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুতি নেওয়া হলেও ঝড়ের সময় বিপর্যয় ঠেকাতে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে। ঝোড়ো হাওয়া যে যে এলাকা দিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

প্রশাসনিক কাজের সুবিধার্থে চাকরির মেয়াদ বৃদ্ধি মুখ্যসচিবের।

কলকাতা , ২৪ মে:- রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর চাকরির মেয়াদ বৃদ্ধি করেছে। আরও তিনমাস তিনি রাজ্যের মুখ্যসচিব পদে বহাল থাকবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়েছেন। উল্লেখ্য চলতি মাসেই মুখ্য সচিবের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান করনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিক কাজের সুবিধার্থে তার কর্মজীবন আরও তিন […]

এই মুহূর্তে কলকাতা

ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২৪ মে:- রাজ্য সরকার দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে তিনি জানিয়েছেন। বার্ষিক মাত্র চার শতাংশ সুদে এই পরিমাণ ঋণ এর জন্য ছাত্র ছাত্রীদের ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে তিনি জানান। […]

এই মুহূর্তে কলকাতা

বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরন করছে কেন্দ্রীয় সরকার , অভিযোগ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ২৪ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এরাজ্যের প্রতি বিমাতৃ সুলভ আচরণের অভিযোগ করেছেন। আসন্ন ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকা বৈঠকে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের তুলনায় এ রাজ্যকে কম অর্থ বরাদ্দ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ওই বৈঠকের পরে নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশকে […]

এই মুহূর্তে কলকাতা

আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলর প্রস্তুতি নেয়া হয়েছে -মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২৪ মে:- আম্ফান এর থেকেও মারাত্মক হতে পারে ঘূর্ণিঝড় যশ। এর জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলি। তবে তার মোকাবিলায় রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রশাসনের কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবারের […]

এই মুহূর্তে কলকাতা

সুপ্রিম কোর্টে কেন , নারদ মামলায় প্রশ্নের মুখে পড়ল সিবিআই।

কলকাতা , ২৪ মে:- রবিবার মধ্যরাতে চমক দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে CBI। আর সেই সূত্রেই সোমবার কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি শুরু হতেই মামলার শুনানি এক দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান সিবিআইয়ের সলিসিটর জেনারেল তুষার মেহতা। সলিসিটর জেনারেল তুষার মেহেতা, কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চকে জানান, দুই বিচারপতির রায়ের বিরুদ্ধে সিবিআই, ইতোমধ্যেই […]