কলকাতা , ২২ মে:- ঘূর্ণিঝড় সতর্কতায় রেলের শিয়ালদা এবং হাওড়া ডিভিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোসি বিভাগীয় আধিকারিক দুই ডিভিশনের ডি আর এমদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন। ঝড়ের তান্ডব থেকে রেল হাসপাতালগুলোকে সুরক্ষিত রাখতে আপৎকালীন ভিত্তিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে চিকিৎসায় যেন কোনো ঘাটতি না হয় সেটিও দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এক্সিডেন্ট রিলিফ ট্রেন এবং কর্মীদের তৈরি থাকার কথা বলা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং, অপারেশন ও সিগনালিং বিভাগগুলির উপরে আলাদা ভাবে নজর রাখতে হবে বলে বৈঠকে বলা হয়েছে। লাইনের উপরে জল জমে গেলে পাম্প চালিয়ে দ্রুত তা সরিয়ে ফেলতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। ওভারহেড তারের উপরে কোন গাছ পড়লে দ্রুত সরিয়ে ফেলার জন্য টাওয়ার ভ্যান প্রস্তুত রাখতে হবে। হাওয়ার দাপটে কারসেডে দাঁড়িয়ে থাকা ট্রেন যেন গড়িয়ে না যায় সেজন্য সেগুলিকে লাইনের সঙ্গে চেইন দিয়ে বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাংম্যান দের লাইনের উপরে সর্বক্ষণ নজরদারি রাখার কথা বলা হয়েছে।
Related Articles
দাঁড়িয়ে থাকা ডিজেল ট্যাঙ্কারে আগুন ডানকুনিতে।
হুগলি, ১৫ মে:- দাঁড়িয়ে থাকা একটি ডিজেল ট্যাঙ্কারে আগুন। হুগলির ডানকুনি এলাকার ঘটনা। হঠাৎ করে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু কিভাবে আগুন লাগলো তা পরিষ্কার নয়। স্থানীয়দের দাবি কলকাতা মুখি রাস্তার পাশে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা এই গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। Post Views: 337
ডোমজুড়ে স্ন্যাকসের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড।
হাওড়া, ৩ নভেম্বর:- ডোমজুড়ের নিউ কোরোলার স্ন্যাকসের (চিপসের) কারখানায় আগুন। দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন কাজ করছে। বিধ্বংসী অগ্নিকাণ্ড। জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ। আরো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। Post Views: 358
হাওড়ায় মনোজ তিওয়ারির সমর্থনে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাওড়া , ৭ এপ্রিল:-হাওড়ায় শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে বুধবার রোড শো করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি থেকে বেলিলিয়াস রোডে ডিসি ট্রাফিক অফিস পর্যন্ত ওই রোড শো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বেলুড় মঠের সৌন্দর্যায়ণ সহ একাধিক উন্নয়নের কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা প্রত্যকটা ধর্মে বিশ্বাস করি। আমরা বৈচিত্রের মধ্যে […]








