কলকাতা, ২১ মে:- এইদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী ব্লকগুলিতে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের ত্রান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থান জানতে সব পক্ষকে স্যাটেলাইট ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গিয়েছে। উদ্ধার কাজে ড্রোন ক্যামেরা ব্যবহার করার কথা বলা হয়েছে। কোভিড হাসপাতাল গুলিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকআপ রাখার জন্য অতিরিক্ত জেনারেটরের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রায় আড়াই লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানোর পরিকল্পনা নেওয়ায় ফ্লাড সেন্টার গুলিকে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
লকডাউন উঠলেই পিকে-চুনী স্মরণে বিশেষ আয়োজন আইএফএর।
স্পোর্টস ডেস্ক,১২ মে:- মাত্র অল্প দিনের ব্যবধানে ফুটবল জগতের দুই দিকপালকে হারিয়েছে ময়দান। তবে লকডাউনের কারণে চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের কোনও স্মরণসভা আয়োজন করতে পারে নি কলকাতার কোনও ক্লাব ও সংস্থা। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অনলাইনে স্মরণসভা করা হয়। অনলাইনে চুনী গোস্বামীকে স্মরণ করে সিএবিও। তাই এবার দুই কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তাই অভিনব উদ্যোগ […]
গঙ্গাবক্ষে নৌকায় প্রচার লকেটের।
সুদীপ দাস , ২৯ মার্চ:- দোলের আগের দিন তৃণমূলের হাতে রং দ্বারা আক্রান্ত হওয়ার পর একদিন টানা বিশ্রাম। আর একদিন পর সোমবার সকাল সকাল আবার প্রচারে নামলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। এদিন সকালে চুঁচুড়া লঞ্চঘাট থেকে নৌকা সহযোগে প্রচার শুরু করেন লকেট চ্যাটার্জী। উদ্দেশ্য গঙ্গাপারে চুঁচুড়ার বাসিন্দাদের সাথে জনসংযোগ সাড়া। Post Views: 392
বিজেপির ভাঙ্গন অব্যাহত হুগলিতে , জাঙ্গিপাড়ায় জেলা সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী।
চিরঞ্জিত ঘোষ, ১০ জুন:- গতকাল বিজেপির অমিত শাহের ভার্চুয়াল সভার পরদিনই জাঙ্গিপাড়া ব্লকে বিজেপির গড়ে ভাঙন। বুধবার বিকালে ব্লকের রসিদপুর দলীয় কার্ষালয়ে বিজেপির ১০০০ জন দলীয় কর্মী ও নেতৃত্ব তৃনমূল কংগ্রেসে যোগদান করে। জাঙ্গিপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্রের নেতৃত্বে জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী ও জেলা সভাপতি দিলীপ যাদবের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে […]








