কলকাতা, ২৩ মে:- আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় রাজ্য সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে চলা বিধি-নিষেধের মধ্যেই কৃষি সংক্রান্ত কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিকাজ, উদ্যানপালন এবং এই সংক্রান্ত পরিবহন ছাড়াও কীটনাশক, সার, বীজ এবং কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি বিক্রির উপরে ছার দেওয়া হয়েছে। আজ নবান্ন থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ ও আসন্ন বর্ষার মরসুমের আগেই আপৎকালীন ভিত্তিতে গ্রাম উন্নয়ন সংক্রান্ত যে কোন কাজেও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
মাস্ক ব্যবহার না করায় হাওড়ার মালিপাঁচঘড়ায় ২২ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।
হাওড়া, ৪ জানুয়ারি:- কোভিড প্রোটোকল ভেঙে মাস্ক ব্যবহার না করায় হাওড়ার মালিপাঁচঘড়ায় ২২ জনকে গ্রেফতার করল পুলিশ। করোনা প্রতিরোধে ৩ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে কড়া বিধিনিষেধ। এই বিধিনিষেধ কার্যকর করতে তৎপর হাওড়া সিটি পুলিশও। মঙ্গলবার সকাল থেকে মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্রের নেতৃত্বে পুলিশের ফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালান। ফুটপাতে বসবাসকারী মানুষের […]
ফুট প্যাকেজিং কারখানায় গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন।
হুগলি, ২৪ আগস্ট:- অগ্নিনির্বাপক যন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন। ২১ জনকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুরই এস আই হাসপাতালে। শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লীরোডের ধারে জিও মার্ট ফুড প্যাকেজিং কারখানায় আজ দুপুরে এই ঘটনা ঘটে।এক কর্মী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে যাওয়ার সময় হাতে লেগে সেটি যায় হঠাৎই খুলে যায়। টিফিনের সময় কর্মিরা এক […]
জল বাঁচাও , প্রকৃতি বাঁচাওয়ের লক্ষ্যে রিক্সাযোগে সিয়াচেনের পথে বাংলার সত্যেন !
সুদীপ দাস , ৪ আগস্ট:- অভাবের তাড়নায় সাইকেল নিয়ে ভ্রমন শুরু দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার সত্যেন দাসের। ৯০ এর দশকে সাইকেল সহযোগে দার্জিলিং থদকে পুরী ভ্রমন শুরু। এরপর ১৯৯৫ সালে সাইকেল করে সমগ্র দেশ ভ্রমন করেন সত্যেন। তবে সেইসমস্ত ভ্রমনের উদ্দেশ্যই ছিলো দারিদ্র দূরীকরণ নিয়ে কোন না কোন বার্তা। তাই নিজের দারিদ্র মেটানোর প্রবল […]











