কলকাতা, ২৩ মে:- কোভিড মোকাবিলায় বিভিন্ন রাষ্ট্র থেকে যে সমস্ত চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম আসছে তা অবিলম্বে জিএসটি মুকুব করে রাজ্য গুলিকে বন্টন করার জন্য কংগ্রেস দাবি জানিয়েছে। দলের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ব্যাপারে চিঠি লিখে তার হস্তক্ষেপ চেয়েছেন। প্রদীপ বাবু জানান অতিমারীর সময় বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম বহুদিন দেশের বিমান বন্দর গুলোতে অফ ব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সরকারের অবিলম্বে এগুলি জিএসটি মুকুব করে চিকিৎসার প্রয়োজনে বন্টন করা উচিত।
Related Articles
প্রতিরক্ষা সরঞ্জামের প্রদর্শনী শুরু হল কলকাতায়।
কলকাতা, ৭ জুলাই:- প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে আধুনিক সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রদর্শনী ইস্ট টেক ২০২২ আজ থেকে কলকাতায় শুরু হয়েছে। নিউ টাউনের বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে সেনা,সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারারস এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ -সিআইআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই প্রদর্শনীতে ডিআরডিও, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক […]
অবৈধ টোটোর পার্কিং রুখতে ব্যবসায়ীদের রাস্তা অবরোধ শ্রীরামপুরে।
হুগলি, ২৫ জানুয়ারি:- শ্রীরামপুর স্টেশনের পাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে টোটো যার ফলে ব্যবসায়ীরা পড়েছেন সমস্যায়। রাস্তা আটকে টোটো দাঁড়িয়ে থাকায় ক্রেতারা আসতে পারে না। বেআইনি ভাবে টোটো পার্কিং করা হয়,খারাপ ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। পুরসভা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই আজ স্টেশন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। […]
কোভিড পরিস্থিতি নিয়ে দেশের ১২ টি রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্স।
কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- ক্যাবিনেট সচিব রাজীব গৌবা শনিবার কোভিড পরিস্থিতি নিয়ে দেশের ১২ টি রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে পশ্চিমবঙ্গ, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্রপ্রদেশ ছাড়াও ছিল আরও ৭টি রাজ্য। এ রাজ্যের তরফে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ছাড়া প্রশাসনিক শীর্ষ কর্তারাও ছিলেন। ক্যবিনেট সচিব মূলত সব রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ এবং তার […]










