এই মুহূর্তে কলকাতা

কোভিড পরিস্থিতি নিয়ে বণিকসভা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল বৈঠকে মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২ জুন:- বর্তমান কোভিড পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্গঠন ও পুনর্বাসন নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার আগামীকাল আরও এক দফায় বিভিন্ন বণিকসভা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য বণিকসভার রাজ্য ও জেলাস্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন […]

এই মুহূর্তে কলকাতা

মুকুল পত্নীকে দেখতে হাসপাতালে অভিষেক , পাশে থাকার আশ্বাসে ফিরল দলবদলের জল্পনা।

কলকাতা , ২ জুন:- মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবার জল্পনা উস্কে দিয়ে নিয়ে তাঁর করোনা আক্রান্ত স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান অভিষেক। যেখানে বিগত বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা দেবী। সেখানে মকুলজায়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তৃণমূল […]

এই মুহূর্তে কলকাতা

সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে একাধিক বাঁধ ভাঙ্গায় , সেচ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২ জুন:- সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে একাধিক নদী বাঁধ ভেঙে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি গতবছর ঘূর্ণিঝড় আমফানের সময় উপড়ে যাওয়া গাছগুলির পরিণতি কি হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে সম্পর্কে রিপোর্ট তলব করেছেন। তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর গুলিকে সে সম্পর্কে রিপোর্ট জমা দিতে হবে। নবান্নে আজ এক পর্যালোচনাঃ […]

এই মুহূর্তে কলকাতা

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে।

কলকাতা, ২ জুন:- ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফের ভূমিকা পালন করেছেন তিনি। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কম্যান্ডের পদ থেকে অবসর নিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান৷ ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনাবাহিনীতে ৪০ বছরের দীর্ঘ চাকরি জীবন কাটানোর পর অবশেষে […]

এই মুহূর্তে কলকাতা

ইয়াসে ক্ষতিগ্রস্ত পাঁচটি জেলায় ৩ জুন থেকে দুয়ারে ত্রাণ ক্যাম্প শুরু হবে।

কলকাতা , ১ জুন:- দুয়ারে ত্রাণ। ইয়াসে ক্ষতিগ্রস্ত পাঁচটি জেলায় ৩ জুন থেকে দুয়ারে ত্রাণ ক্যাম্প শুরু হবে। মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে পাঁচ জেলাশাসকদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। জেলাশাসক দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুল এবং কলেজ ক্যাম্পাসে এই ক্যাম্প হবে আধিকারিকরা […]

এই মুহূর্তে কলকাতা

এবার বিশেষ লোকাল ট্রেনে যাতায়াতের সুযোগ ব্যাঙ্ক টেলিকম সহ সব জরুরী পরিষেবা কর্মীদের।

কলকাতা, ১ জুন:- জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সব ক্ষেত্রের কর্মীদের এবার শহরতলির বিশেষ ট্রেনে যাতায়াত করার অনুমোদন দিল রেল।সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের কর্মীরাই বৈধ টিকিটের বিনিময়ে এধরণের ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন। রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য সরকারের অনুরোধে শহরতলীর লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল। শুধুমাত্র রেল কর্মীদের জন্য সীমিত স্টাফ স্পেশাল […]

এই মুহূর্তে কলকাতা

আজ থেকে মদের দোকান আংশিক সময় খুলে রাখার অনুমতি সরকারের।

কলকাতা , ১ জুন:- রাজ্য সরকার আজ থেকে মদের দোকান আংশিক সময় খুলে রাখার অনুমতি দিয়েছে। আপাতত দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত মদের দোকান খোলা রাখা যাবে বলে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিধি নিষেধ সংক্রান্ত নতুন নির্দেশিকায় খুচরো দোকানগুলোকে আংশিক সময় খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। তারমধ্যে মদের দোকানও থাকছে বলে […]

এই মুহূর্তে কলকাতা

কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে না থাকার কারণ জানতে চেয়ে প্রাক্তন মুখ্যসচিবকে নোটিস।

কলকাতা , ১ জুন:- গত শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি কেন উপস্থিত ছিলেন না তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তার কাছে প্রশ্নের উপযুক্ত জবাব চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রটোকল ভেঙে তিনি ঐদিন […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশে বড়সড় রদবদল করল রাজ্য সরকার।

কলকাতা , ৩১ মে:- রাজ্যের নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব নিয়োগের দিনেই রাজ্য ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। একসঙ্গে ৫৫ পুলিশ আধিকারিকের দায়িত্বের অদলবদল ঘটানো হয়েছে। তার মধ্যে ৫২ জন আইপিএস ও তিন জন ডব্লিউবিপিএস ক্যাডারের। অফিসার অন কম্পালসারি ওয়েটিংয়ে থাকা মিরাজ খালিদ সহ বেশ কয়েকজনকে নয়া পদে পাঠানো হয়েছে। নয়া নির্দেশিকা […]

এই মুহূর্তে কলকাতা

সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট এর নতুন চেয়ারম্যান হলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ।

কলকাতা , ৩১ মে:- সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট ফর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার এর নতুন চেয়ারম্যান হলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। তিনি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ৩১ মে, সোমবার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়। ২০১৮ সালের মে মাসে তিনি ডিজি-র পদ থেকে অবসর নেন। এর পরেই তাঁকে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আইএএস […]