কলকাতা, ২ জুন:- ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফের ভূমিকা পালন করেছেন তিনি। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কম্যান্ডের পদ থেকে অবসর নিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান৷ ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনাবাহিনীতে ৪০ বছরের দীর্ঘ চাকরি জীবন কাটানোর পর অবশেষে তিনি অবসর নিলেন। সোমবার তাঁকে দেওয়া হয়েছে গার্ড অফ অনার৷ অনিল চৌহান বালাকোটে সার্জিকাল স্ট্রাইকের পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান গত ১লা সেপ্টেম্বর ২০১৯ এ ইস্টার্ন কমান্ডারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে এই দায়িত্বে ছিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। অনিল চৌহানের জায়গায় আজ, মঙ্গলবার ১ জুন থেকে ইস্টার্ন কম্যান্ড চিফ নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে৷
Related Articles
ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের পরিচয়পত্র দেখতে পারে না কেন্দ্রিয় বাহিনীর জওয়ানরা।
কলকাতা , ৩ এপ্রিল:- ভোট কেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আধিকারিকেরা ভোট দাতাদের পরিচয় পত্র দেখতে পারবেন না। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে পাওয়া অভিযোগের ভিত্তিতে বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ এডিজি আইন শৃঙ্খলা জগমোহন এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার অশ্বিনী কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। […]
মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে।
কলকাতা , ১০ মার্চ:- তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পায়ে চোট লাগার ঘটনায় নির্বাচন কমিশন স্বতপ্রনোদিত হয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। চব্বিশ ঘন্টার মধ্যে এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই দিকে এই ঘটনার জেরে ডিজি পি নীরজনয়ন পান্ডে আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার […]
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের , পকেটে মিলল সুইসাইড নোট।
হেমতাবাদ , ১৩ জুলাই:- বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায় কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের তীর জেলা বিজেপি নেতৃত্বের । তৃণমূল জেলা শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তেই প্রকৃত ঘটনা উঠে আসবে। […]






