এই মুহূর্তে কলকাতা

বাড়িতে বসে হোক উচ্চমাধ্যমিক , নিদান বিশেষজ্ঞ কমিটির।

কলকাতা , ৪ জুন:- করোনা আবহে রাজ্য সরকারের দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কীভাবে হতে পারে, তা নিয়ে রিপোর্ট জমা দিল ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি। বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রেখে কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আজ সন্ধ্যায় শিক্ষা দপ্তরে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়েছে। ছয় সদস্যের কমিটি […]

এই মুহূর্তে কলকাতা

এবার শীর্ষস্থানীয় আমলাদের পুনর্নিয়োগ সংক্রান্ত নিয়মই বদলে ফেলল কেন্দ্রীয় সরকার।

কলকাতা , ৪ জুন:- আলাপন কাণ্ডের জেরে এবার শীর্ষস্থানীয় আমলাদের পুনর্নিয়োগ সংক্রান্ত নিয়মই বদলে ফেলল কেন্দ্রীয় সরকার। সর্বভারতীয় চাকরি থেকে অবসর নেওয়া কোনও আমলাকে চুক্তি ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এবার ভিজিলান্স কমিশনের ছাড়পত্র বাধ্যতামূলক হচ্ছে। কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন তার নির্দেশিকায় বলেছে, অল ইন্ডিয়া সার্ভিস গ্রুপের ‘এ’ গ্রেডের অফিসার বা তাঁর সমমর্যাদার অফিসারের ক্ষেত্রে এই নতুন নির্দেশিকা […]

এই মুহূর্তে কলকাতা

গাড়ির মধ্যে বসেই মিলবে করোনা টিকা এবার উদ্যোগ পুর নিগমের।

কলকাতা , ৪ জুন:- আরও বেশী সংখ্যক মানুষকে করোনা টিকাকরণের এর আওতায় আনতে কোলকাতা পুরনিগমের উদ্যোগে শহর বাসীদের জন্য ড্রাইভ থ্রু ভ্যাক্সিনেশন পরিষেবার সূচনা হল। কলকাতার এক শপিং মলে শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা পুর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। পার্ক সার্কাস এর কোয়েস্ট মল, বেলভিউ ও উডল্যান্ড হাসপাতালের সহযোগিতায় […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে ত্রাণ প্রকল্পের প্রথম দিনেই কুড়ি হাজারেরও বেশি আবেদন জমা পড়লো।

কলকাতা , ৪ জুন:- সাম্প্রতিক ঘূর্ণিঝড় যশ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরাসরি ক্ষতিপূরণ পৌঁছে দিতে গতকাল থেকে শুরু হওয়া দুয়ারে ত্রাণ প্রকল্পে প্রথম দিনেই কুড়ি হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এই প্রকল্পের আবেদন নেওয়ার জন্য ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচ জেলা, দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর ও হাওড়ায় শিবির খোলা হয়েছে। এছাড়া ওই একই সময় টর্নেডো ঝড়ে […]

এই মুহূর্তে কলকাতা

বাড়ির পরিচারিকাদেরও বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের।

কলকাতা , ৩ মে:- যাঁরা সরাসরি মানু্ষের সঙ্গে কাজ করছেন, তাঁদের ‘‌সুপার স্প্রেডার’‌ হিসেবে ধরে নিয়ে আলাদা করে টিকা করণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই তালিকায় হকার, সবজি বিক্রেতা, পরিবন কর্মী সহ অনেকেই রয়েছেন। এদিন এই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যুক্ত করলেন, বাড়ির পরিচারিকা, ধানকল, ময়দা কলের কর্মী, বৈদ্যুতিন সরঞ্জাম সারাইকর্মী। এঁদেরকেও বিনামূল্যে রাজ্য সরকার […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যসচিব প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রের পাঠানো নোটিশের জবাব দিলো রাজ্য।

কলকাতা , ৩ মে:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের পাঠানো শোকজ নোটিশের জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি ঐদিন প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন এবং তার নির্দেশেই বৈঠক থেকে বেরিয়ে আসেন বলে তিনি আজকের লেখা চিঠিতে উল্লেখ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্য সচিব হিসেবে […]

এই মুহূর্তে কলকাতা

কোভিড টিকাকরনে গতি আনতে ব্যাবসায়ী সংগঠনগুলিকে সাহায্য করার অনুরোধ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩ মে:- রাজ্যে কোভিড টিকাকরণে আরো গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বণিকসভা ও ব্যবসায়ী সংগঠনগুলিকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। পাশাপশি করোনা মোকাবিলায় জেলার হাট-বাজারগুলি নিয়মিত স্যানিটাইজেশনে সহায়তা করতেও তিনি বণিকসভাগুলিকে উদ্যোগী হতে আবেদন জানিয়েছেন। নবান্নে আজ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সার্বিক টিকা করনের লক্ষ্যে সরবরাহ ব্যবস্থা যাতে নিয়মিত থাকে তা দেখার জন্য […]

এই মুহূর্তে কলকাতা

কঠোর বিধিনিষেধের মধ্যেও শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হলো হোটেল ও রেস্তোরাঁগুলিকে।

কলকাতা, ৩ মে:- রাজ্য সরকার করোনা সংক্রমণ রুখতে জারি থাকা কঠোর বিধিনিষেধের মধ্যে থেকে হোটেল-রেস্তোরাঁ গুলিকে শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে। সমস্ত কর্মীদের টিকা দেওয়ার পরে বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রেস্তোরাঁগুলি খোলা রাখা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘোষণা করেছেন। নবান্নে আজ বিভিন্ন বণিকসভা ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি বলেন এর […]

এই মুহূর্তে কলকাতা

শিশুদের করোনা সংক্রমন আটকাতে বিশেষ সতর্কতামূলক ব্যাবস্থা নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ৩ মে:- করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ এবং এতে শিশু ও সদ্যোজাতদের বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখতে স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতার সব মেডিকেল কলেজ হাসপাতাল গুলিকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতিতে স্বল্প সঞ্চয়ে আবার সেরা বাংলা।

কলকাতা , ৩ মে:- করোনা সঙ্কট ও কার্যত লকডাউনের আবহেও স্বল্পসঞ্চয়ে আবার শীর্ষে বাংলা। স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের সব রাজ্যকে টেক্কা দিয়ে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। অর্থ মন্ত্রকের অধীন ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট স্বল্প সঞ্চয়ে বাংলার এই সাফল্যের তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে সারাদেশের মধ্যে পশ্চিম বঙ্গে স্বল্প সঞ্চয়ে ডাকঘরে চলতি […]