কলকাতা , ১ জুন:- রাজ্য সরকার আজ থেকে মদের দোকান আংশিক সময় খুলে রাখার অনুমতি দিয়েছে। আপাতত দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত মদের দোকান খোলা রাখা যাবে বলে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিধি নিষেধ সংক্রান্ত নতুন নির্দেশিকায় খুচরো দোকানগুলোকে আংশিক সময় খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। তারমধ্যে মদের দোকানও থাকছে বলে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে বার রেস্তোরাঁ পাব ইত্যাদি যথারীতি বন্ধ থাকবে।
Related Articles
রাষ্ট্রপতিকে নিয়ে এবার রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী।
হাওড়া, ১২ নভেম্বর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস। শনিবার বিকেলে হাওড়া স্টেশনে এসে তিনি বলেন, মহিলাদের সম্মান করা উচিত। প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন এবং মহিলাদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনেক মহিলাদের জায়গা দিয়েছেন। রাষ্ট্রপতির মতো একজন আদিবাসী মহিলাকে […]
কলেজ ছাত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুরের চেষ্টা হাসপাতালে।
হাওড়া, ১৫ জুলাই:- এক কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত হলো লিলুয়া। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুরের চেষ্টা চালানো হয় জগদীশপুর গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে লিলুয়া থানা থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গেছে, বাড়ির পোষা কুকুর কামড়েছিল লিলুয়ার মধ্য-চকপাড়ার বাসিন্দা স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের […]
সাতসকালেই আগুন হাওড়া ময়দান সংলগ্ন দোকানে।
হাওড়া, ১৭ ডিসেম্বর:- রবিবার সাতসকালেই আগুন হাওড়া ময়দান সংলগ্ন দোকানে। পঞ্চাননতলা রোডের ওই দোকানের ফলস সিলিং থেকে এদিন আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ধোঁয়ায় চারপাশ ভরে যায়। আশপাশে আরও দোকান থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকল সূত্রে জানা গেছে, যে দোকানে আগুন লাগে […]










