কলকাতা, ১০ জুন:- ভোট প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পালন করতে পদক্ষেপ করল রাজ্যের তৃতীয় তৃনমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অনুদান বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় বলে। এই প্রকল্পে নূন্যতম অনুদান বাড়িয়ে চার হাজার ও সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য আগে এই প্রকল্পে এক একর জমি আছে এমন কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা এবং এক একর এর কম জমির কৃষকদের বছরে দুই হাজার টাকা করে অনুদান দেওয়া হতো। এছাড়াও ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।
Related Articles
জমায়েত রুখতে এবার ড্রোনে নজরদারি বৈদ্যবাটিতে।
হুগলি,১২ এপ্রিল:- বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে সারারাজ্য জুড়ে বিভিন্ন রকমের উদ্যোগের পাশাপাশি আজ বৈদ্যবাটী পৌরসভার পৌরপ্রধান পারিষদ সুবীর ঘোষের (ভাই দা) উদ্যোগে নাগরিকদের সচেতনতার উদ্দেশ্যে এক প্রশংসনীয় কর্মসূচি নেতাজী স্কুল সবজি বাজার ও মাছ বাজারে ড্রোনের সাহায্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নাগরিকরা যাতে সুষ্ঠ ভাবে বাজার করে তারাতাড়ি বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করেন।সুবীর […]
স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া, ২৫ জানুয়ারি:- যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। তবে কোভিড অতিমারীর কারণে বর্তমানে ভক্ত ও দর্শনার্থীদের মঠে প্রবেশ বন্ধ রয়েছে। স্বামীজীর জন্মতিথি অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে মঠের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। এদিন সকালে রামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে বিবেকানন্দ গীতি অনুষ্ঠিত হয়। এরপর কঠোপনিষদ পাঠ, গীতি আলেখ্য, ভজন সহ […]
রং-হীন মানুষের জীবনকে রঙীন করে তুলতে অন্যরকম বসন্ত চুঁচুড়ার তিন বন্ধুর।
সুদীপ দাস, ২০মার্চ:- ওঁদের কাছে পৃথিবীটাই অন্ধকার। তাই তাঁদের জীবনও বে-রঙীন। দৃষ্টিহীন সেইসমস্ত মানুষদের নিয়ে রবিবার এক অন্যরকম বসন্ত উৎসবের আয়োজন করলো চুঁচুড়ার তিন বন্ধু রাজেশ মন্ডল, সুজিত দাস ও কাকা রবি পাল। চুঁচুড়া টেনিস গ্রাউন্ড লাগোয়া গঙ্গাপারে বটবৃক্ষের তলায় মনোরম পরিবেশে এই বসন্ত উৎসব আয়োজিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৫জন দৃষ্টিহীন ভিক্ষুকদের […]








