কলকাতা, ১০ জুন:- করোনা আবহে গত এক বছরের মধ্যে এই প্রথম নবান্নের ১৩ তলার কনফারেন্স রুমে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ ১৫ জন সদস্য। এই সভায় ভার্চুয়ালি যোগ দেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ মুখ্যসচিব পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন এইচকে দ্বিবেদী। এদিন কৃষক প্রকল্পে টাকা বাড়ানোর বিষয়ে অনুমোদন দেওয়ার পাশাপাশি বানতলা লেদার কমপ্লেক্সে ছ’টি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্তেও অনুমোদন দেওয়া হয়েছে৷ রাজ্যে ৬০০-র বেশি পদে লোক নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেই সঙ্গে শুক্রবার যে বান আসছে, তা নিয়েও সতর্ক মুখ্যমন্ত্রী৷ ১১ তারিখের ভরা কোটালের কথা মাথায় রেখে জেলার মন্ত্রীদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Related Articles
প্রায় ৫৯ ঘন্টা পর গেঞ্জি কারখানার ভেতর থেকে চার নিখোঁজ শ্রমিকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার।
ব্যারাকপুর , ২৯ মে:- প্রায় ৫৯ ঘন্টা পর গেঞ্জি কারখানার ভেতর থেকে চার নিখোঁজ শ্রমিকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার।,ব্যারাকপুরঃ- অবশেষে ৫৯ ঘন্টা পর নিউ ব্যারাকপুরের বিলকান্দা শিল্পতালুকের গেঞ্জি কারখানার ধংসাবাস থেকে উদ্ধার করা হল নিখোঁজ চার শ্রমিকের অগ্নিদগ্ধ মৃতদেহ। প্রসঙ্গত গত বুধবার রাত আড়াইটে নাগাদ ওই শিল্পতালুকের একটি গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। পরে তা ছড়িয়ে […]
আগামীকাল ২ কেন্দ্রে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে বাড়তি ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের।
কলকাতা, ১১ এপ্রিল:- আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল। তার আগে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ ওই দুই কেন্দ্রে বাড়তি ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। আগেই দুই কেন্দ্রের নির্বাচনের জন্য ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। এর ফলে আসানসোল ও বালিগঞ্জে মোট বাহিনীর সংখ্যা হল ১৩৮ […]
গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
হুগলি, ২০ মে:- গাড়ির ধাক্কায় গুরুতর জখম কেন্দ্র বাহিনী ২ জওয়ান। ঘটনা ঘটেছে চন্ডীতলা থানার মোশাট পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে। স্থানীয় সূত্রে জানা গেছে এই দুজন জওয়ান রাস্তার ধার দিয়ে হেঁটে আসছিল আর তখনই পিছন দিক থেকে আসা একটি চারচকা গাড়িটি সজোরে ধাক্কা মারে। ধাক্কার জোরে দুজন দুদিকে ছিটকে পরে। ঘটনার স্তল থেকে স্থানীয় থানা […]








