এই মুহূর্তে কলকাতা

এক দেশ , এক রেশন কার্ড তৈরির কাজ দ্রুত শেষ হবে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৪ জুন:- রাজ্যে এক দেশ এক রেশন কার্ড তৈরীর কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন কিছু আধার কার্ড তৈরির কাজ বাকি আছে আগামী তিন মাসের মধ্যে তা […]

এই মুহূর্তে কলকাতা

কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করলেও , ১ লা জুলাই পর্যন্ত বলবৎ থাকছে বিধিনিষেধের মেয়াদ।

কলকাতা, ১৪ জুন:- রাজ্যে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের জারি করা কঠোর বিধি নিষেধের মেয়াদ ১ লা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সংক্রমণের হার বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার কয়েকটি ক্ষেত্রে এই বিধি-নিষেধ শিথিল করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। […]

এই মুহূর্তে কলকাতা

জিএসটি পরিষদ বর্তমানে স্বৈরাচারী এবং সংখ্যাগরিষ্ঠদের মতে চালিত সংস্থায় পরিণত হয়েছে – অমিত মিত্র।

কলকাতা, ১৪ জুন:- এক সময় সর্বসম্মতির ভিত্তিতে পরিচালিত জিএসটি পরিষদ বর্তমানে স্বৈরাচারী এবং সংখ্যাগরিষ্ঠদের মতে চালিত সংস্থায় পরিণত হয়েছে। যেখানে বিরোধী মতামতকে কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র মন্তব্য করেছেন। নবান্নে আজ এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমলাতন্ত্রকে সমস্ত প্রধান কমিটির মাথায় বসিয়ে দেওয়ার ফলে পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা খর্ব […]

এই মুহূর্তে কলকাতা

আলিপুর চিড়িয়াখানার ভিতরেই তৈরি হবে পশু হসপিটাল , জানালেন বনমন্ত্রী।

কলকাতা , ১৪ জুন:- পশু-পাখিদের ছোটখাটো অসুখের চিকিৎসার জন্য আলিপুর চিড়িয়াখানার ভিতরে একটি ছোট পশু হাসপাতাল তৈরি করা হবে। রাজ্যের নতুন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ আলিপুর চিড়িয়াখানা পরিদর্শন করেন।সেখানে গিয়েই তিনি একথা জানিয়েছেন। তিনি বলেন, বনদপ্তরের তরফে চিড়িয়াখানার আধুনিকীকরণের অঙ্গ হিসেবে এই মিনি হাসপাতাল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল।সেই প্রস্তাব গ্রহণ করে হাসপাতাল তৈরি […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে রেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১৪ জুন:- রাজ্যে খাদ্যসাথী এবং দুয়ারে রেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত ওই বৈঠকে সব জেলার জেলাশাসক এবং জেলা খাদ্য আধিকারিকেরা উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেস সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্প রাজ্যে কয়েকটি জায়গায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী দিনে […]

এই মুহূর্তে কলকাতা

পরবর্তী ভরা কোটালের আগেই ক্ষতিগ্রস্ত নদীবাঁধ সারাতে উদ্যোগী রাজ্য প্রশাসন।

কলকাতা , ১৩ জুন:- পরবর্তী ভরা কোটালের আগে ক্ষতিগ্রস্ত সব নদীবাঁধ যুদ্ধকালীন তৎপরতায় সারিয়ে তুলতে রাজ্য প্রশাসন উদ্যোগী হয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের মোট ১৮০ কিলোমিটার নদী বাঁধের বহু অংশের ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী ২০ জুনের মধ্যে তার সব ধরনের মেরামতির কাজ শেষ হয়ে যাবে বলে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন। ইতিমধ্যেই ১৫২ কিলোমিটার নদী […]

এই মুহূর্তে কলকাতা

লোকাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে পূর্ব রেল রাজ্য সরকারকে চিঠি দিয়েছে।

কলকাতা , ১৩ জুন:- রাজ্যে কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শহরতলীর লোকাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে পূর্ব রেল রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। বর্তমানে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে যে প্রায় ১৭০ জোড়া স্পেশাল ট্রেন চলছে সেখানে রেল, ব্যাংক, স্বাস্থ্য কর্মীদের সঙ্গে সাধারণ মানুষ সফর করায় শারীরিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা বিধি মানা সম্ভব হচ্ছে না […]

এই মুহূর্তে কলকাতা

অবিলম্বে সরান তারের জঞ্জাল, কেবল সংগঠনকে কড়া নির্দেশ সরকারের।

কলকাতা, ১২ জুন:- কলকাতার আকাশ তারের জঞ্জাল থেকে মুক্ত করতে এবার কঠোর মনোভাব নিল রাজ্য সরকার। এর আগেও বহুবার কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করে এব্যপারে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোন ফল হয়নি।তাই এবার এই বিষয়টি নিয়ে কঠোর নির্দেশ দিয়েছে নবান্ন। অবিলম্বে কেবল ও ইন্য়ারনেটের তার না সরালে সংশ্লিষ্ট অপারেটরদেরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে […]

এই মুহূর্তে কলকাতা

জেড ক্যাটাগরি মুকুলকে ও শুভ্রাংশুকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেবার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা , ১২ জুন:- সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন করা মুকুল রায়কে রাজ্য সরকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এ খবর জানা গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান এর পরেই মুকুলবাবুর নিরাপত্তায় রাজ্য পুলিশ মোতায়েন করা হয়। যদিও […]

এই মুহূর্তে কলকাতা

রাজবংশী ভাষা একাডেমি পাঁচ হাজারের বেশি শব্দ সমন্বিত দ্বিতীয় সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছে।

কলকাতা, ১২ জুন:- রাজবংশী ভাষার প্রসারের উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি রাজবংশী ভাষা একাডেমি সংশ্লিষ্ট ভাষার একটি অভিধান প্রকাশ করতে চলেছে। এই অভিধান প্রকাশিত হলে উত্তরবঙ্গের জনসংখ্যার ৫৪ শতাংশ রাজবংশী সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন বলে রাজবংশী ভাষা একাডেমীর সভাপতি বংশী বদন বর্মন জানিয়েছেন। তিনি বলেন গত বছর প্রথম পরীক্ষামূলক ভাবে এই অভিধান প্রকাশ করা হয়। এবার […]