কলকাতা , ১১ জুন:- প্রতিবেদনটি লেখার সময় দুপুর ১২টা ৫০মিনিট। নদীতে “বান” নয়, এই মুহুর্তে সবথেকে বড় খবর আজ দুপুরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন মুকুল রায়। আজ দুুপুরেই কোলকাতায় তৃণমূল ভবনে দলবদলুদের ফেরানো নিয়ে বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর মমতার হাত দিয়েই তৃণমূলের পতাকা নিতে চলেছেন একসময়ে তৃণমূলের সেকেন্ড ম্যান বলে পরিচিত মুকুল। এই মুহুর্তে মুকুল রায় সল্টলেকে নিজের বাসভবনে ছেলে শুভ্রাংশুর সাথে বৈঠক করছেন। সূত্রের খবর এদিনই বাবার সাথে ছেলেও তৃণমূলে ফিরতে পারেন। আশঙ্কা ছিলোই। বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব বাড়ায় সেই আশঙ্কা এবারে হয়তো সত্যি হতেই চলেছে। এখন জোর জল্পনা বিজেপি নামক নদীতে বান তুলে বড়সড় ভাঙন ধরাতে পারেন “রাজনৈতিক চানক্য” বলে পরিচিত কাঁচরাপাড়ার এই “মুকুল”।
Related Articles
ফুরফুরায় ইফতার পার্টিতে এসে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর।
হুগলি, ১৭ মার্চ:- ফুরফুরা শরীফে এলেন রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘন্টাখানেকের তার এই সফরে তিনি একদিকে যেমন পীরজাদা দের সাথে কথা বললেন। একই সাথে যোগ দেন ইফতার পার্টিতে। মূলত দীর্ঘদিন বাদে তার এই ফুরফুরা শরীফের সফরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রত্যাশা ছিল। সেইমতো তিনি জানান ইতিমধ্যেই ফুরফুরা শরীফের বেশ কয়েকটি প্রকল্পের উন্নয়ন হয়েছে, যেগুলো তিনি আজকেই […]
বেলুড় মঠে যথাযোগ্য মর্যাদায় কুমারী পূজা সম্পন্ন।
হাওড়া , ২৪ অক্টোবর:- মহাষ্টমীর সকালে যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হল। এদিন অষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর হয় কুমারী পূজা। তবে এবার কোভিড পরিস্থিতিতে বেলুড় মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিলনা। রামকৃষ্ণদেবের মন্দিরের পশ্চিম চাতালে এবার কুমারী পূজার আয়োজন করা হয়। করোনা অতিমারীর কারণে এবার […]
ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে ৬ টি বাড়ি ভেঙে তাণ্ডব চালাল হাতি , আতঙ্ক এলাকাজুড়ে।
ঝাড়গ্রাম , ১৬ আগস্ট:- রবিবার ভোর রাত্রি তিনটে নাগাদ আচমকা একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে । এরপর পরপর ৬টি বাড়ি ভাঙচুর করে দাঁতাল হাতিটি তাণ্ডব চালায় । প্রায় এক ঘন্টা ধরে হাতিটি গ্রামজুড়ে তাণ্ডব চালায় । হাতি গ্রামে ঢুকে পড়েছে বলে জানতে পেরে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে ফটকা […]









