এই মুহূর্তে কলকাতা

ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে সরকার , জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৮ এপ্রিল:- যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে রাজ্য সরকার তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ওই পড়ুয়ারা যাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে মাস দেড়েক আগে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের […]

এই মুহূর্তে জেলা

শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়।

হাওড়া, ২৮ এপ্রিল:- এবার দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ডোমজুড়ের সলপ-১ পঞ্চায়েতের ডাঁসি এলাকা। বৃহস্পতিবারের ওই ঘটনায় জখম হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশ কেন অভিযুক্তকে ধরে ছেড়ে দিলো এই নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা সরাসরি এই ঘটনায় নিজের দলেরই বিধায়ক ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে অভিযোগের […]

এই মুহূর্তে জেলা

সদ্য মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু বেলুড় স্টেশন সংলগ্ন এলাকায়।

হাওড়া, ২৮ এপ্রিল:- সদ্য মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু বেলুড় স্টেশন সংলগ্ন এলাকায়। খুব সম্ভবত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে অনুমান রেল পুলিশের। মৃত ছাত্রের নাম উৎকর্ষ মিশ্রা (১৬)। জানা গেছে, বেলুড়ের পালপাড়া, ঘোষপাড়া এলাকার বাসিন্দা উৎকর্ষ বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। তারপরেই বেলুড় স্টেশন সংলগ্ন ১২ নম্বর পুলের কাছে রেললাইনের ধারে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার […]

এই মুহূর্তে জেলা

সোশ্যাল মিডিয়ার রাজনীতিবিদ আমি নই। আমি মাটিতে থাকা রাজনীতিবিদ , হাওড়ায় মন্তব্য কল্যাণের।

হাওড়া, ২৭ এপ্রিল:- “২০২৪ এর নির্বাচনে নরেন্দ্র মোদীকে যেতে হবে। এটা নিশ্চিত হয়ে গেছে। ২০১৯ এ প্রো নরেন্দ্র মোদী হাওয়া ছিল। এখন কিছু কাজের জন্য সারা দেশেই অ্যান্টি নরেন্দ্র মোদী হাওয়া হয়ে গেছে। বাংলাতেও বিজেপির অস্তিত্ব বলে কিছু নেই। ২০১৪, ২০১৯ এ নরেন্দ্র মোদির হাওয়ায় বিজেপি বাংলায় বেশ কিছু ভোট পেয়েছিল। তবে তারপর থেকে যতগুলো […]

এই মুহূর্তে কলকাতা

তীব্র গরমে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনতে শিক্ষাদপ্তরকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৭ এপ্রিল:- তীব্র গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের স্কুল গুলিতে গরমের ছুটি এগিয়ে আনতে মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরকে অনুরোধ জানিয়েছেন। আগামী ২রা মে থেকে সরকার ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার জন্য তিনি শিক্ষা সচিবের মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আবেদন জানান। বেসরকারি স্কুল গুলিতেও একই সময় যাতে গরমের ছুটি […]

এই মুহূর্তে জেলা

ছাদে কাপড় শুকোতে গিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তারে ঝলসে গেল গৃহবধূর শরীর।

হাওড়া, ২৭ এপ্রিল:- বাড়ির ছাদে ভিজে কাপড় মিলতে গিয়ে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে জখম হলেন বছর আঠাশের এক গৃহবধূর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার দাসনগরের বালিটিকুরি শেঠ পাড়া এলাকায়। আহত মহিলার নাম মৌমিতা হাজরা (২৮) বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, […]

এই মুহূর্তে জেলা

শীতের অতিথির হঠাৎ আগমন গ্রীষ্মের দাবদাহে। কৌতুহল পক্ষী প্রেমীদের।

হাওড়া, ২৭ এপ্রিল:- শীতের অতিথির হঠাৎ আগমন গ্রীষ্মের দাবদাহে। হাওড়ার গঙ্গায় পরিযায়ী পাখির আগমন। কৌতুহল পক্ষী প্রেমীদের। হাওড়ার গঙ্গায় এবার দেখা গেল বিদেশি এক মেহমানের। আর তাকে ঘিরেই কৌতুহল বেড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পক্ষী প্রেমীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হাওড়ার তেলকল ঘাট সংলগ্ন গঙ্গার নির্জন এবং ছায়াঘেরা শীতল স্থানে পাখিটি […]

এই মুহূর্তে কলকাতা

২১ মে থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।

কলকাতা, ২৭ এপ্রিল:- ২১ মে থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। ওই কর্মসূচি চলবে ৩১ মে পর্যন্ত। নবান্ন সভাঘরে আজ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি জানান এই ১০ দিন বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ফের আবেদন জমা নেওয়া হবে। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত আবেদনপত্রগুলি খতিয়ে দেখে তা […]

এই মুহূর্তে কলকাতা

বেআইনি বালি খনন ও গাছ কাটার বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৭ এপ্রিল:- বেআইনি বালি খনন, গাছ কাটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। দুর্নীতির ঘটনা হলে হলে রাজনীতির রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার তিনি নির্দেশ দেন। নবান্ন সভাঘরে আজ সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, বেআইনি বালি খাদান, গাছ কাটা, দুর্নীতিতে সঠিক অভিযোগ […]

এই মুহূর্তে কলকাতা

জল চুরি ও অপচয় রুখতে অভিযোগ জানানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু।

কলকাতা, ২৭ এপ্রিল:- তীব্র গরম ও বৃষ্টির অভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় জল সঙ্কটের মধ্যে পানীয় জল চুরির একাধিক অভিযোগ সামনে আসায় প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। জল চুরি ও জলের অপচয় রুখতে সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়েছে। এই বিষয়ে অভিযোগ জানানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ নম্বর দু’টি হল ৮৯০২০২২২২২ […]