কলকাতা, ২৯ এপ্রিল:- দুদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন।আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামানার পৌরহিত্যে আয়োজিত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সম্মেলনে তিনি অংশ নেবেন। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ওই সম্মেলনে আমন্ত্রিত। বিচারপতি সম্মেলনে রাজ্যে বিভিন্ন আদালতে বিচারপতির অভাব নিয়ে মুখ্যমন্ত্রী সরব হতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা […]
এই মুহূর্তে
কেন্দ্রের থেকে প্রায় দু হাজার ইলেকট্রিক বাস পাচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ২৯ এপ্রিল:- কেন্দ্রীয় সরকারের বৈদুত্যিক ও হাইব্রিড গাড়িকে উত্সাহ দান প্রকল্প-ফেমের আওতায় রাজ্য সরকার প্রায় ২ হাজার টি ইলেকট্রিক বাস পাচ্ছে। এর মধ্যে আড়াইশটি বাতানুকুল ও বাকি ১৭৫০ টি সাধারণ বাস। জানা গিয়েছে, বাস চলাচল শুরু করার পর ১০ লক্ষ কিলোমিটার বা ১০ বছর তা চালানোর দায়িত্ব থাকবে রাজ্য সরকারের। বাস চালানোর জন্য রাজ্য […]
বাড়ির সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি। ধারাল অস্ত্র নিয়ে হামলার ঘটনায় উত্তপ্ত হাওড়ার সাঁতরাগাছি এলাকা।
হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়ার সাঁতরাগাছি থানা এলাকায় দুষ্কৃতী তান্ডব। বাড়ির সামনে প্রস্রাব করার ঘটনার প্রতিবাদ করলে আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্রের ভয় দেখানো ও মহিলাদের মারধরের ঘটনা ঘটে। আহত মহিলা সহ একাধিক। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ২ নং সন্তোষপুর নস্করপাড়ার বাসিন্দারা। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সোমা দে জানান, যখন বেড়িয়েছি তখন দেখি […]
বালককে বাঁচাতে দিয়ে গঙ্গায় তলিয়ে গেলো এক ছাত্র।
হাওড়া, ২৯ এপ্রিল:- এক বালককে বাঁচাতে দিয়ে গঙ্গায় তলিয়ে গেলো আরেক ছাত্র। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির বারেন্দ্র পাড়া গঙ্গার ঘাটে। পুলিশ সূত্রে জানা গেছে, সায়ন বসু নামের বেলুড় লালবাবা কলেজের এক ছাত্র তার এক বান্ধবীর সঙ্গে গঙ্গার ঘাটে বসেছিলেন। সেই সময় গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক বালক।তাকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে […]
হাওড়াতেও চলছে পুলিশের নাকা চেকিং।
হাওড়া, ২৯ এপ্রিল:- পুলিশ প্রশাসনকে নাকা চেকিংয়ে জোর দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নাকা চেকিংয়ের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপর অন্যান্য জেলাতেও শুরু হয় নাকা চেকিং। হাওড়াতে বিভিন্ন থানা এলাকায় নাকা চেকিং চলছে। বুধবার হাওড়ার বেলেপোল ক্রসিংয়ে এবং বৃহস্পতিবার হাওড়ার ব্যাঁটরা ও চ্যাটার্জিহাট এর সংযোগকারী ক্রসিং নিতাই চরণ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের […]
১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী মাস থেকে।
কলকাতা, ২৯ এপ্রিল:- জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মোতাবেক আগামী মাস থেকে রাজ্যে ১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। তিন দফায় রাজ্যজুড়ে প্রায় ১০ লক্ষের বেশি মেয়াদ উত্তীর্ণ গাড়ি বাতিল করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী সপ্তাহ থেকেই মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের ঠিকানায় নোটিস পাঠানো শুরু হবে। এর পরে মে-জুন মাসজুড়ে […]
রোমিওদের শায়েস্তা করতে প্রমিলা বাহিনী গঠন চন্দননগর পুলিশ কমিশনারেটের।
সুদীপ দাস, ২৯ এপ্রিল:- রোমিওদের সায়েস্তা করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে প্রমিলা বাইক বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। শুক্রবার চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে “উইনার্স” নামক এই বাইক বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার অর্নব ঘোষ। আপাতত মোট ১০টি বাইক নিয়ে উইনার্সের পথচলা শুরু হলো। প্রতি বাইকে মোট দুজন করে কালো পোশাকে মহিলা পুলিশ কর্মী থাকবেন। প্রত্যেক […]
বদলি করা হলো রাজ্যে স্বাস্থ্য অধিকর্তাকে।
কলকাতা, ২৮ এপ্রিল:- বদলি করা হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীকে। তাঁর জায়গায় নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন সিদ্ধার্থ নিয়োগী।করোনা অতিমারি কালে বিগত কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন অজয় চক্রবর্তী। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিকর্তা বদলির বিষয়টি জানানো হয়। অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে তাঁকে শিলিগুড়ির উত্তরকন্যায় নিয়োগ […]
রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে জটিলতা অব্যাহত।
কলকাতা, ২৮ এপ্রিল:- রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বালিগঞ্জের তৃণমূলের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত। কিভাবে এই সমস্যা মেটানো যায় তার পথ খুঁজছে রাজ্য সরকার এবং পরিষদীয় কর্তৃপক্ষ। এবার এই জটিলতা কাটাতে উদ্যোগী হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এব্যাপারে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বলে ইঙ্গিত দিয়েছেন অধ্যক্ষ। একই সঙ্গে রাজ্যপালকে […]
ডুমুরজলা খেল নগরী পরিবর্তে স্টেডিয়াম গড়ার জন্য জমি চাইল সিএবি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলীর।
কলকাতা, ২৮ এপ্রিল:- ডুমুরজলা খেল নগরির পরিবর্তে স্টেডিয়াম গড়ার জন্য বিকল্প জমি চাইল সিএবি। বৃহস্পতিবার বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় আধঘণ্টা কথা হয় দুজনের মধ্যে। পরে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,’খেলনগরীতে ওরা আর একটা ক্রিকেট স্টেডিয়াম করবে বলে ঠিক করেছিল। আমরা জমি দিয়েছিলাম। কিন্তু ওখানে কিছু […]











