হুগলি, ২৭ জানুয়ারি:- শ্রমিক অসন্তোষের জেরে প্রায় দু,সপ্তাহ বন্ধ থাকার পর খুলতে চলেছে শ্রীরামপুরের ইন্ডিয়া জুট ফাইন ইউনিট।শনিবার মালিক ও শ্রমিক সংগঠনের ত্রি পাক্ষিক আলোচনার ভিত্তিতে কর্মবিরতির নোটিশ প্রত্যাহার করেন মালিক কর্তৃপক্ষ। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতা কাবুল মুখোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আইএনটিইউসি সংগঠনের নেতা শম্ভুনাথ রায় ও সিআইটিইউর সুমঙ্গল সিংহ।রবিবার থেকে […]
Author: khaborsojasaptaadmin
শাহজাহান কোথায় তার উত্তর পুলিশ মন্ত্রী দিতে পারবেন, বললেন মীনাক্ষী।
হাওড়া, ২৭ জানুয়ারি:- হাওড়ার সাঁতরাগাছি প্রেস কোয়ার্টার মাঠে ডিওয়াইএফআই এর দু’দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে শনিবার উপস্থিত ছিলেন দলের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি এদিন সাংবাদিকদের বলেন, মমতা কি বললেন সেটা বড়ো কথা নয়, তার থেকেও বড়ো কথা উনি কি করলেন ? উনি শাহজাহান করেছেন। বাকিবুর করেছেন। জ্যোতিপ্রিয় করেছেন। পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য করেছেন। এটাই আমাদের দু:খ, […]
রান্না করার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, আহত ১।
হাওড়া, ২৭ জানুয়ারি:- রান্না করার সময় বাড়িতে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটলো হাওড়ায়। ঘটনায় আহত ১। শুক্রবার রাতে হাওড়ার শিবপুরের রামজি হাজরা লেনের ঘটনা। জানা গেছে, রাতে রান্না করার সময় সিলিন্ডার ব্লাস্ট করে ভেঙে পড়ে বাড়ির একাংশ। আহত হন এক ব্যক্তি। উদ্ধার করা হয় বৃদ্ধা মাকে। ঘটনার পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে আনা […]
হাওড়ায় পুলিশি বাধার মুখে সুকান্ত।
হাওড়া, ২৭ জানুয়ারি:- গত ২৪ তারিখ রাতে হাওড়া ময়দানের কাছে ফাঁসিতলা মোড়ে অশান্তির ঘটনায় ১৭নং ওয়ার্ডে তাঁদের অনেক কার্যকর্তা আহত হন বলে বিজেপি নেতৃত্বের দাবি। ঘটনার পর সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার দুপুরে ঘটনাস্থলে আসেন দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।এদিন আহত বিজেপি কর্মীদের দেখতে এসে পুলিশি বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। হাওড়া পুরসভার সামনে […]
৭৫তম প্রজাতন্ত্র দিবসে বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন সাংসদের।
তরুণ মুখোপাধ্যায় , ২৬ জানুয়ারি:- হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ(ভাইদার) উদ্যোগে ৭৫তম ভারতের প্রজাতন্ত্র দিবস টি শুক্রবার সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হলো, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন চাপদানী বিধানসভার বিধায়ক ও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল […]
সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের মধ্যে দিয়ে সংঘটির বার্তা রাজ্যের।
কলকাতা, ২৬ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মধ্যে দিয়ে সংহতির বার্তা দিল রাজ্য সরকার। শুক্রবার রেডরোডে ৭৫ তম সাধারণ তন্ত্র দিবসের অনুষ্ঠানের পরতে পরতে ছিল বহুত্বের বার্তা। যার মধ্যে ছিল দার্জিলিং এর ঐতিহ্যবাহী কুকরি নাচ থেকে শুরু করে পুরুলিয়ার ছৌ,কোচবিহারের বৈরাতী থেকে জঙ্গলমহলের সাঁওতালি নাচ, বাউল গান, ছৌ নাচ পর্যন্ত। বাংলার নানা প্রান্তের বিচিত্র সাংস্কৃতিক সম্পদকেই […]
প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও।
হাওড়া, ২৬ জানুয়ারি:- শুক্রবার দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে হাওড়াতেও। এই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় হাওড়া পুরসভাতেও। জাতীয় পতাকা উত্তোলন করেন পুরনিগমের চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন সহ অন্যান্যরা। এদিন পুরনিগমের তরফ থেকে ২৫ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে […]
ভোটার তালিকা থেকে নাম বাদ হুগলির শতায়ু বৃদ্ধার।
হুগলি, ২৫ জানুয়ারি:- চুঁচুড়া পুরসভার কপিডাঙা এলাকার শতায়ু বৃদ্ধা প্রিয়াবালা কুন্ডু ২০০৯ সালের লোকসভা নির্বাচনে শেষ বার ভোট দিয়েছিলেন। তারপর আর ভোট দিতে পারেননি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায়।এপিক রয়েছে তার কিন্তু ভোট দিতে পারেন না। আগামী লোকসভা নির্বাচনে ভোট দিতে চান অশীতিপর বৃদ্ধা। আজ জাতীয় ভোটার দিবস। প্রাপ্ত বয়স্ক সবার যাতে ভোটার তালিকায় […]
বিদেশে কাজের টোপ দিয়ে প্রতারণা, শ্রীরামপুরে গ্রেপ্তার ২।
কলকাতা, ২৫ জানুয়ারি:- ভিসা ও বিদেশে কাজের টোপ দিয়ে প্রতারণা চক্রের অফিস খুলে বসেছিল প্রতারকেরা। শেষ পর্যন্ত প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে শ্রীরামপুর থানার পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল জাভেদ আখতার সিদ্দিকী ও ওয়াসিম আখতার সিদ্দিকী। সম্পর্কে দুই ভাই। বাড়ি সিলংয়ে।শ্রীরামপুর থানার নবগ্রামে একটি বাড়ির নীচে ভাড়া নিয়ে প্রতারণা চক্রের অফিস খুলে বসেছিল […]
মুখ্যমন্ত্রী কনভয়ে গাড়ি ঢুকে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার।
কলকাতা, ২৫ জানুয়ারি:- মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ি ঢুকে পড়া ও তাঁর আহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন রাজ্য সরকার। এই ঘটনা নিয়ে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমানদ্বীপকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্মীদের কাজকর্ম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছন খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার […]











