কলকাতা, ২৫ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে বিশেষ পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের ২২ জন আধিকারিক। এবছর পুলিশ, দমকল, হোম গার্ড, নাগরিক সুরক্ষা সহ বিভিন্ন্ বাহিনী মিলিয়ে পদক পাচ্ছেন মোট ১১৩২ জন। তাঁদের মধ্যে এরাজ্যের ২২ জন পুলিশ কর্মী ও আধিকারিক রয়েছেন। অসাধারণ দক্ষতার সঙ্গে কাজের জন্যে পুরস্কার পুরস্কার পাচ্ছেন ২জন এবং মেরিটোরিয়াস সার্ভিস পুরস্কার […]
Author: khaborsojasaptaadmin
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মূল ভাবনা এবার বৈচিত্রের মধ্যে ঐক্য।
কলকাতা, ২৫ জানুয়ারি:- এ বছরের রাজ্যের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল ভাবনা বৈচিত্রের মধ্যে ঐক্য। রেড রোডে আগামীকাল জাতীয় পতাকা উন্মোচন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর এক বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ‘ধর্ম যার যার উৎসব সবার’এই শীর্ষক […]
দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে চক্ষুদানের অঙ্গিকার নব দম্পতির।
হুগলি, ২৫ জানুয়ারি:- নতুন জীবনে নতুন মানুষের সঙ্গে পথচলার দিনে চক্ষুদানের অঙ্গিকার নব দম্পতির। বাবার কাজে আরও উৎসাহ দিতে মেয়ে তার স্বামীকে নিয়ে চক্ষুদানের অঙ্গিকার করলেন। বাবা জয়ন্ত গনাই আলোয় ফেরার সদস্য। আলোয় ফেরা চুঁচুড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।যারা সারা বছর অন্ধত্ব দূরীকরনে কাজ করে চলে। কর্নিয়া সংগ্রহ করে মেডিকেল কলেজে দিয়ে আসে।তাদের উদ্দেশ্য দৃষ্টিহীন মানুষদের […]
বন্ধ কুষ্ঠাশ্রমের দায়িত্ব নিল হারিত।
রূপম চট্টোপাধ্যায়, ২৫ জানুয়ারি:- ১৯৯৯ এর ২২ জানুয়ারি ওড়িষার কেওনঝরের প্রত্যন্ত গ্রাম মনোহরপুরে গ্রাহাম স্টোন ও তাঁর দুই সন্তানকে পুড়িয়ে মেরেছিল বজরং দলের কর্মীরা। নেতৃত্বে ছিল দারা সিং। ২০০৩ সালে দারা সিং এর যাবজ্জীবন জেল হয়। কিন্তু গ্রাহাম স্টোনের মৃত্যুতে বন্ধ হয়ে যায় বিভিন্ন সেবা কার্য। এমনকি তাঁর পরিচালিত কুষ্ঠ রোগীরদের চিকিৎসা কেন্দ্রটিও। গত ২২ […]
হিন্দমোটরেই হতে চলেছে রাজ্যের বৃহত্তম জল প্রকল্প- ফিরহাদ।
কলকাতা, ২৪ জানুয়ারি:- বৃহত্তর কলকাতার ক্রমবর্ধমান জনসংখ্যা ও তার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলা পানীয় জলের চাহিদা মেটাতে রাজ্য সরকার নতুন জল শোধনাগার তৈরির কাজে হাত দিচ্ছে। কলকাতার উপকন্ঠে হুগলি জেলার উত্তরপাড়া-কোতরং পুরসভার হিন্দমোটর এলাকায় ১৭৬০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের বৃহত্তম জল শোধানাগার গড়ে উঠতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই পানীয় জল প্রকল্প […]
ডানকুনিতে গ্রেফতার হওয়া বিজেপি নেতা ঋত্বিক পাল সহ ছয় জনের জামিন।
হুগলি, ২৪ জানুয়ারি:- গত ৭ই জানুয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হুগলির ডানকুনিতে বিজেপির যুব মোর্চার সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল। ডানকুনি হাউসিং মোড় থেকে ডোমজুড় বাইক র্যালি যাওয়ার কথা ছিল। ওই দিন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ থাকায় বাইক র্যালির অনুমতি দেয়নি পুলিশ। অনুমতির তোয়াক্কা না করে পুলিশের ব্যারিকেড ভেঙে ডানকুনি […]
অবশেষে মৃত ৩ হাঁসের ময়নাতদন্ত।
হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি জেলা পরিষদের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগেই ইতি বিশ্বাসের মৃত তিনটি হাসের ময়নাতদন্ত হলো। চুঁচুড়ার সিংহি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস বাড়িতে দশটি হাঁস পুষে ছিলেন। গত শনিবার তার বাড়িতে বিষ মেখানো কিছু খাবার কেউ বা কারা ফেলে রেখেছিলেন। পরে সেই খাবার তিনটি হাঁস খেয়ে নেয়। রবিবার সেই তিনটি […]
জেলা শ্রমিক মেলায় বিরোধী দলের এক সাংসদ সহ চার বিধায়ক আমন্ত্রণ পেলেন না
হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি জেলার শ্রমিক মেলার উদ্বোধন করলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে প্রতি বছর শ্রমিক মেলা করা হয়। চুঁচুড়া রবীন্দ্রভবনে দুদিন ব্যাপী এই শ্রমিক মেলার আয়োজন করা হয় হুগলী জেলা শ্রম দপ্তরের পক্ষ থেকে সভাধিপতির পাশাপাশি এদিনের এই শ্রমিক মেলায় উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য […]
আগামীকাল পূর্ব বর্ধমান জেলা সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন । তিনি বর্ধমান শহরের গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী দুই বর্ধমান জেলার মোট ১০৩৫টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকারের মোট ১১৯১ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে ওই সভা […]
শেওড়াফুলি স্টেশনে ব্ল্যাক ডে পালন।
হুগলি, ২৩ জানুয়ারি:- উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেই কর্মরত স্টেশন মাস্টার ও টিআইকে গত ১৯শে জানুয়ারি বরখাস্ত করা হয় কর্মস্থল থেকে। এর প্রতিবাদে আজ অল ইন্ডিয়া স্টেশন মাস্টার সংগঠন আজ কালো দিবস পালন করলো। এই উপলক্ষে আজ শেওড়াফুলি স্টেশন মাস্টার সহ হাওড়া ডিভিশনের ডিভিশনাল সেক্রেটারি এবং সংগঠনের আধিকারিকরা শেওরাফুলি স্টেশনে ব্ল্যাক ডে পালন করে। […]











