হাওড়া , ১১ নভেম্বর:- বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে লিলুয়া থানা ঘেরাও করল বিজেপি কর্মীরা। পুলিশ আগে থেকেই থানার সামনে ব্যারিকেড করে দেয়। বিজেপি কর্মীরা হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন। জোর করে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে থানার ভিতর ঢুকতে চাইলে পুলিশকর্মীরা তাদের বাধা দেয়। পুলিশ এবং র্যাফের সঙ্গে ধস্তাধস্তি শুরু […]
Author: khaborsojasaptaadmin
রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে।
কলকাতা , ১১ নভেম্বর:- রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে। পাহাড়ের নিরাপত্তায় গোর্খা ব্যাটেলিয়ন, জঙ্গলমহলের জন্য একটি ব্যাটেলিয়ন এবং কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন এই তিন ব্যাটেলিয়নে অন্তত ৩০০০ কর্মী নিয়োগ করা হবে। তবে কীভাবে, কবে থেকে নিয়োগ হবে,কারা সুযোগ পাবেন, সেসব রূপরেখা […]
লোকাল ট্রেন পরিষেবা শুরু হতেই চেনা ভিড়ের ছবি ফিরে এলো প্রতি স্টেশনে।
কলকাতা , ১১ নভেম্বর:- দীর্ঘ সাড়ে সাত মাস পর লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চেনা ভিড়ে ছবিটাও অনেকটাই ফিরে এলো স্টেশন এবং ট্রেনের কামরায়। আশঙ্কার কথা টিকিট কাউন্টার বা প্লাটফর্মে সামাজিক দূরত্ব বৃদ্ধি গুরুত্ব পেলেও ট্রেনের কামরার ভেতরে তা কার্যত শিকে উঠছে। সকালের দিকে শিয়ালদা শাখার বিভিন্ন ট্রেনে স্বাভাবিকের তুলনায় ভিড় যথেষ্ট কম […]
আগামী দুমাসের মধ্যে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে।
কলকাতা , ১১ নভেম্বর:- আগামী দুমাসের মধ্যে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কভিড পরিস্থিতির জন্য রাজ্যে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষে নিয়োগ করা হবে। ২০ হাজার […]
২০২১ আইপিএলে খেলতে পারে ৯ দল! থাকছে বেশ কিছু চমক
স্পোর্টস ডেস্ক , ১১ নভেম্বর:- মরুশহরে আইপিএল ২০২০ শেষ, সামনে এবার আইপিএল ২০২১-র পরিকল্পনা। সেখানেই এবার ৯ দলের টুর্নামেন্ট নিয়ে জোর জল্পনা শুরু। আগামী বছর ৮-এর পরিবর্তে ৯টি দলের আইপিএল ২০২১ হতে পারে। ইতিমধ্যেই এক সাক্ষাৎকারে আগামী বছর এপ্রিলে ভারতের মাটিতে আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআই সভাপতি আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর আসন্ন আইপিএল ২০২১ তে গুজরাত […]
প্লেয়ার অব দ্য সিরিজ পাড্ডিকাল , পার্পল ক্যাপ রাবাদা
স্পোর্টস ডেস্ক, ১১ নভেম্বর:- আইপিএল ২০২০ তে বিভিন্ন বিভাগে পুরস্কারের তালিকাটি ছিল বেশ দীর্ঘ। একনজরে পুরস্কার- ম্যান অব দ্য ফাইনাল – ট্রেন্ট বোল্ট (৫ লাখ রুপি) ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন – দেবদূত পাড্ডিকাল (১০ লাখ রুপি) ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন – জোফরা আর্চার (১০ লাখ রুপি) গেমচেঞ্জার অব দ্য সিজন – লোকেশ রাহুল […]
প্রস্তুতি ম্যাচ খেলবে না এটিকে-মোহনবাগান , জানিয়ে দিলেন কোচ হাবাস।
স্পোর্টস ডেস্ক, ১০ নভেম্বর:- প্রস্তুতি ম্যাচ ছাড়াই আইএসএলে নামবে এটিকে-মোহনবাগান। এফসি গোয়াকে জানিয়ে দেওয়া হল মোহনবাগানের তরফে। আগামী ১৪ নভেম্বর গোয়ার বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে নামার কথা ছিল অ্যান্টনিও লোপেজ হাবাসের দলের। কিন্তু চোট-আঘাত এবং ম্যাচ দিনের বেলায় হওয়ায় তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ-মেরুন কোচ। আইএসএলের সবকটি ম্যাচই খেলা হবে রাতে। ফ্লাডলাইটে খেলবে মোহনবাগান […]
৫ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন রোহিতের মুম্বই
স্পোর্টস ডেস্ক , ১১ নভেম্বর:- পঞ্চমবার আইপিএল ট্রফি জয় মুম্বইয়ের। পাঁচবারই রোহিত শর্মার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ সালে অধিনায়ক হওয়ার পর ৮ বছর অধিনায়কত্ব করে মুম্বইকে পাঁচবার চ্যাম্পিয়ন করলেন হিটম্যান। বল হাতে শ্রেয়সের দলকে এদিন ১৫৬ রানে বেঁধে রেখে শুরু থেকেই ফাইনালে সুবিধেজনক জায়গায় পৌঁছে যায় মুম্বই। এরপর ব্যাটে অধিনায়কোচিত ইনিংস রোহিত শর্মার। […]
আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল।
হাওড়া , ১১ নভেম্বর:- অবশেষে আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল। সকালে হাওড়া স্টেশন ছেড়ে যায় হাওড়া বর্ধমান ভায়া কর্ড। যাত্রী ছিলেন কম। স্টেশনে রয়েছেন রেল পুলিশ, আরপিএফ। আজ সকালেও হাওড়া স্টেশন জীবাণুমুক্তকরণ করা হয়। ধীরে ধীরে ছন্দে ফিরছে স্টেশন। দীর্ঘ লকডাউনে প্রায় সাত মাসেরও বেশি সময় পর হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনের যাতায়াত […]
শিলিগুড়ি মহকুমার চটহাটের কুচিয়ামোড়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আটটি বাড়ি
শিলিগুড়ি, ১০ নভেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের কুচিয়ামোড় এলাকায় আগুন পুড়ে ছাই আটটি বাড়ি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে এদিন একটি ঘরে খড়ের গাদা থেকে প্রথমে আগুন লাগে। এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে মূহুর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় আসে পাশে থাকা বাড়িগুলোকে। এরপর তরীঘরী স্থানীয় খবর দেন […]

