কলকাতা , ১১ নভেম্বর:- দীর্ঘ সাড়ে সাত মাস পর লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চেনা ভিড়ে ছবিটাও অনেকটাই ফিরে এলো স্টেশন এবং ট্রেনের কামরায়। আশঙ্কার কথা টিকিট কাউন্টার বা প্লাটফর্মে সামাজিক দূরত্ব বৃদ্ধি গুরুত্ব পেলেও ট্রেনের কামরার ভেতরে তা কার্যত শিকে উঠছে। সকালের দিকে শিয়ালদা শাখার বিভিন্ন ট্রেনে স্বাভাবিকের তুলনায় ভিড় যথেষ্ট কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে। দু গজের দূরত্ব বজায় রাখা দূরে থাক রীতিমতো গা ঘেষাঘেষি করেই ট্রেনে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। তবে স্টেশনে টিকিট কাউন্টারে যাত্রীদের নিরাপদ দূরত্ব রেখেই দাঁড় করাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। অধিকাংশ স্টেশনে স্যানিটাইজেশন এবং থার্মাল স্ক্যানিং এর ব্যবস্থা রয়েছে। কিন্তু ট্রেনের কামরার ভিতরের ছবিটা অন্যরকম। দীপাবলি ও কালী পুজোর পর এই ভিড় আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভিড় বাড়লে ট্রেনের সংখ্যাই বাড়ানো হবে বলে রেল কর্তারা আশ্বাস দিয়েছেন।
Related Articles
আমফানে ভেঙে পড়া গাছ এখনো পরিষ্কার হয়নি চাঁদুর ফরেস্টে , উদাসীনতার অভিযোগ স্থানীয় মানুষের।
হুগলি , ২৩ মে:- প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ের নাম শুনলেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়ে মানুষ। ঝড়ের তান্ডবে মানুষ্য সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রকৃতির বুকে গড়ে ওঠা জঙ্গলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হুগলি জেলার আরামবাগের একমাত্র ফরেস্ট, চাঁদুর ফরেস্টে বেশ কয়েক মাস আগে বয়ে যাওয়ায় ঝড়ের তান্ডবে তচনচ হয়ে যায় জঙ্গল।কয়েকশো গাছ ভেঙে পড়ে।তা এখনও জঙ্গলের মধ্যে পড়ে […]
ভুয়ো পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ এবার জগাছায়।
হাওড়া, ১১ জুলাই:- দেবাঞ্জন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ উঠল খোদ হাওড়ায়। যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে। অভিযোগ, তিনিও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন। পরিচয় ভাঁড়িয়ে তিনি ভালবেসে বিয়েও করেছিলেন বলে অভিযোগ। অভিযুক্তের […]
চন্ডীতলায় গুলিবিদ্ধ যুবক , পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করার চেষ্টা !
চিরঞ্জিত ঘোষ , ৩ নভেম্বর:- চন্ডীতলায় গুলি করে যুবক খুন, পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করে দেওয়ার চেষ্টা! খবর পেয়ে দেহ আটক করে পুলিশ। আজ মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায় চন্ডীতলা থানার পুলিশ। গতকাল বিকাল পাঁচটা নাগাদ চন্ডীতলার কানাইডাঙায় ভক্তিভূষণ বাগ(৩৫) গুলিবিদ্ধ হয়। বাড়ির কাছেই কেউ তাকে মাথায় গুলি করে। পরিবারের লোকজন আহত […]








