কলকাতা , ১১ নভেম্বর:- রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে। পাহাড়ের নিরাপত্তায় গোর্খা ব্যাটেলিয়ন, জঙ্গলমহলের জন্য একটি ব্যাটেলিয়ন এবং কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন এই তিন ব্যাটেলিয়নে অন্তত ৩০০০ কর্মী নিয়োগ করা হবে। তবে কীভাবে, কবে থেকে নিয়োগ হবে,কারা সুযোগ পাবেন, সেসব রূপরেখা স্থির করার দায়িত্ব তিনি রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের উপরই ছেড়েছেন।
Related Articles
বন্ধুর হাতে খুন বন্ধু।
হাওড়া,২৩ ডিসেম্বর:- বন্ধুর বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বন্ধুর হাতেই নৃশংসভাবে খুন হল এক যুবক। রবিবার রাতে হাওড়ার জগাছা থানা এলাকার জিআইপি কলোনির সাতাশি এলাকায় ওই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে। এলাকার বাসিন্দারা তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চন্দন […]
করোনার আশঙ্কায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১৩টি হাসপাতালে কোভিড বেড গড়ে তোলা হয়েছে।
কলকাতা, ২৬ ডিসেম্বর:- করোনা আবহেই আগামী মাসে ফের একবার গঙ্গাসাগর মেলার আয়োজন করতে হচ্ছে রাজ্য সরকারকে। সম্প্রতি আশঙ্কার মাত্রা বাড়িয়ে দিয়েছে ওমিক্রনের আতঙ্ক।এ মত অবস্থায় মেলায় আসা পূণ্যার্থীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে প্রশাসন। এই কথা মাথায় রেখেই এবার একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার পূণ্যার্থীদের কোভিড পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে।করোনা […]
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অমিত শাহের সঙ্গে বৈঠক করতে রাজধানীর পথে রাজ্যপাল।
কলকাতা , ৮ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আচমকা ‘সৌজন্য’ সাক্ষাতের পরই এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে রাজধানীর পথে রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আগামিকাল শনিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। হঠাত করেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই ধনকড়ের কেন দিল্লি যাত্রা তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। […]







