কলকাতা , ১১ নভেম্বর:- আগামী দুমাসের মধ্যে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কভিড পরিস্থিতির জন্য রাজ্যে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষে নিয়োগ করা হবে। ২০ হাজার টেট উত্তীর্নকেই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে নতুন করে টেট পরীক্ষা দেওয়ার জন্য আরো আড়াই লক্ষ আবেদন জমা পড়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অফলাইনে তাদের পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান অটিমারির আবহে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছেনা। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সব পরীক্ষার্থী দেরই পরীক্ষায় বসতে দেওয়া হবে। তাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না।
Related Articles
এটিকে মোহনবাগানের ভাবনায় মৌরিসিও
প্রসেনজিৎ মাহাতো , ১ ডিসেম্বর:- ওডিশা এফসি–র ফরোয়ার্ড দিয়েগো মৌরিসিও দুরন্ত ফর্মে রয়েছেন। বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে তঁার শুরু থেকে খেলার সম্ভাবনাই বেশি। সেই মৌরিসিও–কে আটাকানোর পরিকল্পনা শুরু সবুজ–মেরুন শিবিরে। মৌরিসিও–র খেলার ভিডিও দেখেছেন ফুটবলাররা। ওডিশা ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রয় কৃষ্ণাদের। ডার্বি জয় অতীত। হাবাসের দলের ফোকাসে এখন ওডিশা এফসি। ধারাবাহিকতা ধরে রাখাই […]
অভিনব উদ্যোগ, বিয়ের আসরেই দাবা প্রতিযোগিতার আয়োজন নব দম্পতির।
হুগলি, ২৭ আগস্ট:- ছেলে দীর্ঘদিনের দাবা খেলোয়াড়, উত্তরপাড়া শহরে এক দশকেরও বেশি সময়ের বাস শিব শঙ্করের, প্রথমে বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের দাবা শিখিয়ে সংসার চালানো, তারপর একের পর এক জাতীয় প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে একাধিক পুরস্কার পান শিব।এরপর বিগত ৮ বছর ধরে কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। অবশেষে চার হাত এক হয়ে আজ উত্তরপাড়া সাক্ষী থাকলো […]
রেশন মালিকের চিনি পাচার রুখল স্থানীয়রাই , উত্তেজনা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ২৫ এপ্রিল:- একটি রেশন দোকান থেকে গন বন্টন ব্যাবস্থার চিনি পাচারের সময় হাতেনাতে পাকড়াও। আটক দু’বস্তা চিনি। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কোদালিয়া মোড়ের কাছে জিটি রোডের পাশে কাপাসডাঙ্গার একটি রেশন দোকানের সামনে। স্থানীয়দের অভিযোগ ফেয়ার প্রাইস নম্বর ৪৭-এর ওই দোকান থেকে প্রায়শই এক ভ্যানচালক ফাঁকা বস্তা নিয়ে যান। রবিবার দুপুরেও […]









