হাওড়া , ১১ নভেম্বর:- বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে লিলুয়া থানা ঘেরাও করল বিজেপি কর্মীরা। পুলিশ আগে থেকেই থানার সামনে ব্যারিকেড করে দেয়। বিজেপি কর্মীরা হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন। জোর করে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে থানার ভিতর ঢুকতে চাইলে পুলিশকর্মীরা তাদের বাধা দেয়। পুলিশ এবং র্যাফের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়েছে।
Related Articles
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
নবান্ন , ১৫ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। এখনও পর্যন্ত ঠিক আছে 21 সেপ্টেম্বর তিনি রওনা দেবেন। শিলিগুড়ি তে থাকবেন।। উত্তরবঙ্গের জেলা গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক সেরে 24 তারিখ তাঁর কলকাতা ফেরার কথা। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর এই প্রথম তিনি কলকাতার বাইরে যাচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর। Post Views: 358
উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে ৩০০ কোটি টাকা খরচ করবে রাজ্য।
কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্য সরকার উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনশো কোটি টাকা খরচ করবে। নতুন কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল এর মাধ্যমে উত্তরবঙ্গের আট জেলার কৃষি ও কৃষকের উন্নয়নে আগামী সাত বছরে এই টাকা খরচ করা হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে কোনও সিকিউরিটি মানি ছাড়াই বিভিন্ন ক্ষুদ্র সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী […]
পুড়ে ছাই ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো।
মাদারিহাট, ১৯ জুন:- পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ বাংলোটিতে আগুন ধরে যায়। পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে বাংলোটি। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বাংলোটি শেষ পর্যন্ত পুরোটাই ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসি মেশিন থেকে শর্ট […]








