হাওড়া , ১১ নভেম্বর:- অবশেষে আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল। সকালে হাওড়া স্টেশন ছেড়ে যায় হাওড়া বর্ধমান ভায়া কর্ড। যাত্রী ছিলেন কম। স্টেশনে রয়েছেন রেল পুলিশ, আরপিএফ। আজ সকালেও হাওড়া স্টেশন জীবাণুমুক্তকরণ করা হয়। ধীরে ধীরে ছন্দে ফিরছে স্টেশন। দীর্ঘ লকডাউনে প্রায় সাত মাসেরও বেশি সময় পর হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনের যাতায়াত শুরু হয়েছে । সমস্ত করোনা আইন মেনে পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের সুরক্ষার বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক ছাড়া কাউকে ট্রেনে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। থার্মাল স্ক্যানিং করা হবে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে। লোকাল ট্রেন চালায় খুশি সকল ট্রেন যাত্রীরা।
Related Articles
জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই, চাঞ্চল্য বাঁশবেরিয়ায়।
হুগলি, ২৪ আগস্ট:- জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত চক বাঁশবেড়িয়া এলাকায়। মৃতের নাম রাজিন্দার ভগৎ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা কানাই ভগতের দুই ছেলে সিকেন্দার ও রাজিন্দার। দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক জমির ভাগ পাওয়া নিয়ে অশান্তি চলছিল। এ দিন সকালে সেই […]
ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়িতে ফের করোনা হানা।
স্পোর্টস ডেস্ক, ২৭ জুলাই:- লক্ষ্মীরতন শুক্লার পরিবারে দ্বিতীয়বারের জন্য করোনা হানা ! এর আগে গত ২৪ জুলাই লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । উপসর্গ থাকায় লক্ষ্মীর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল । তিনি আপাতত সুস্থ । স্ত্রী সুস্থ হয়ে ফেরার কয়েক দিনের মধ্যে পরিবারের দ্বিতীয় আরেকজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে […]
সরকারি কর্মীদের উৎসব ভাতা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার।
কলকাতা , ৬ মে:- সরকারি কর্মীদের ঈদ এবং দুর্গাপুজো উপলক্ষে উৎসব ভাতা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। বৃহস্পতিবার অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২১ এর ৩১ মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন মাসিক সর্বোচ্চ ৩৬ হাজার টাকা, তাঁরা উৎসব ভাতা পাবেন ৪ হাজার ৫০০ টাকা। গত বছর এই ভাতা ছিল ৪ […]







